Thursday, June 25, 2026

বিজেপিকে সমর্থনের জের! বিনয় তামাংকে টানা ৬ বছরের জন্য বহিষ্কার কংগ্রেসের

Date:

Share post:

২৬ এপ্রিল শুক্রবার, দ্বিতীয় দফায় লোকসভা ভোট দার্জিলিঙে। এদিকে এদিন সকালেই দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তাকে সমর্থন জানিয়েছিলেন পাহাড় রাজনীতির “গিরগিটি” বলে খ্যাত বিনয় তামাং! পাহাড়বাসীর উদ্দেশে ভিডিও বার্তায় বিজেপিকে সমর্থন করতে বলেন কংগ্রেস নেতা বিনয় তামাং। আর ফলও এল হাতেনাতে। আগামী ছয় বছরের জন্য সদয় কংগ্রেসের যোগদানকারী বিনয় তামাংকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল কংগ্রেস।

কয়েক মাস আগেই দার্জিলিং লোকসভা কেন্দ্রে রাজনৈতিক চিত্র বদল করে কংগ্রেসে যোগদান করেছিলেন বিনয় তামাং। তাঁকে এই লোকসভা কেন্দ্রে কংগ্রেসের তরফে প্রার্থী করা হবে বলে জল্পনা ছিল। যদিও, শেষমেশ তাঁকে এই কেন্দ্র থেকে প্রার্থী করা হয়নি। এই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী করা হয়েছে মুনিশ তামাংকে। এরপর থেকেই কংগ্রেসের সঙ্গে কিছুটা দূরত্ব তৈরি হয় বিনয় তামাং-এর। হঠাৎ, মঙ্গলবার সকালে রাজু বিস্তাকে সমর্থনের দাবি করে একটি ভিডিয়ো বার্তা দেন তিনি।

দার্জিলিংয়ে কংগ্রেস প্রার্থী থাকলেও ভিডিও বার্তায় বিনয় বলেন, “আগামী ২৬ এপ্রিল দার্জিলিং লোকসভা আসনে ভোটগ্রহণ। পাহাড়বাসী এবং গোর্খাদের ন্যায়ের অধিকার দিতে বিজেপি প্রার্থী রাজু বিস্তাকে আমি সমর্থন জানাচ্ছি। সকলের কাছে আমার আবেদন, এবারের ভোটে আপনারা যেন বিজেপি প্রার্থীকে সমর্থন করুন। তাঁকে জয়ী করুন।” বিনয়ের যুক্তি, কেন্দ্রের সরকারে বিজেপি রয়েছে। এবারও বিজেপি ক্ষমতায় আসবে। ভবিষ্যতে রাজ্যেও বিজেপি সরকার গড়বে বলে আমি মনে করি। তাই পাহাড়ের উন্নয়নে থেকে বিজেপিকে সমর্থন করা উচিত।

আরও পড়ুন- সুফল মিলল হাতে কলমে! এআই ধরে দিল ভোট অফিসারকে

এরপরেই সন্ধ্যায় প্রদেশ কংগ্রেস কমিটি থেকে একটি বিবৃতি জারি করা হয়। সেখানেই তাঁকে জানিয়ে দেওয়া হয়, আগামী ছয় বছরের জন্য তাঁকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস।

 

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...