Thursday, June 25, 2026

অভিষেকের উপর রেকি করা রাজারাম কাদের ফোন করত? কলকাতায় কারা লিঙ্কম্যান?

Date:

Share post:

কলকাতা শহরে এসে কালীঘাট এলাকায় রেকি (recee) চালানো মহারাষ্ট্রের রাজারামের পক্ষে কীভাবে সম্ভব হয়েছিল? তবে কী তাঁর কোনও লিঙ্কম্যান (linkman) কলকাতায় ছিল, যে বা যারা তাঁকে খবর দিয়ে সাহায্য করত? মুম্বাই হামলায় রাজারাম রেগে নিজেই ডেভিড হেডলির (David Headley) লিঙ্কম্যান হিসাবে কাজ করেছিলেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)-কে হেডলির সঙ্গে যোগাযোগ নিয়ে মিথ্যে বলে পার পেয়ে গেলেও রাজারাম যে এই হামলার আগে কত তথ্য পাচার করেছিল পাক গুপ্তচরদের তা হেডলির বয়ানে প্রমাণিত। কাজেই লিঙ্কম্যানদের দিয়ে কীভাবে কাজ করাতে হবে তা খুব ভালোভাবেই জানেন রাজারাম রেগে। কলকাতায় কীভাবে এদের সঙ্গে যোগাযোগ রাখত, বা এরা কারা এখন সেই তথ্যের সন্ধানে কলকাতা পুলিশ।

পুলিশের অনুসন্ধানে বেরিয়ে এসেছে নিউ মার্কেট থানা (New Market police station) এলাকার হোটেলের সিসিটিভি (CCTV) ফুটেজ, যেখানে রাজারাম দুদিনের জন্য এসে থেকেছিল। সেখানেই দেখা গিয়েছে রাজারাম কয়েকজনের সঙ্গে কথা বলেছেন। আবার তাঁর মোবাইল থেকে পাঁচজনের নম্বর পেয়েছে গোয়েন্দারা। এই পাঁচজনের পরিচয় অনুসন্ধান করছে গোয়েন্দা বিভাগ। যাদের সঙ্গে রাজারাম কলকাতায় এসে কথা বলেছেন এবং ফোন নম্বর পাওয়া গিয়েছে যাদের তাঁরাই রাজারামের লিঙ্কম্যান হিসাবে কাজ করতেন কি না তা নিয়েই তদন্ত চালাচ্ছে কলকাতা পুলিশ।

ইতিমধ্যেই নিউ মার্কেট থানা এলাকার হোটেলগুলিকে সতর্ক করা হয়েছে কলকাতা পুলিশের তরফে। বেঙ্গালুরু বিস্ফোরণের ঘটনায় অভিযুক্তরা এই থানা এলাকায় ঘর ভাড়া নিয়ে ছিলেন। রাজারামও এই একই এলাকা বেছে নিয়েছে। এরপর ওই এলাকার হোটেলগুলিকে ঠিকমতো রেজিস্টার খাতা মেনে চলা, সিসিটিভিগুলি সচল রাখা ও তার নজরদারি করার বিষয়ে সতর্ক করা হয়েছে।


Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...