Monday, April 6, 2026

ডানকুনির ওষুধের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন

Date:

Share post:


হুগলির ডানকুনিতে (Dankuni) ওষুধের গুদামে (Medical Factory) ভয়াবহ অগ্নিকাণ্ড! বুধবার ভোরে আচমকাই সেখানে আগুন লেগে যায় বলে খবর। গুদামে দাহ্য পদার্থ থাকায় মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। ইতিমধ্যে, দমকলের ১০ ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। তবে এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি বলে দমকল (Fire Brigade) সূত্রে খবর। প্রাথমিক ভাবে অনুমান, শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে থাকতে পারে। তবে ঠিক কী কারণে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।

পুলিশ সূত্রে খবর, এদিন আগুন লাগার সময় গুদামের ভিতরে কয়েক জন কর্মী উপস্থিত ছিলেন। আগুন লেগেছে বুঝতে পেরে তাঁরা দ্রুত বাইরে বেরিয়ে আসেন। এরপরই খবর দেওয়া হয় দমকল এবং ডানকুনি থানায়। শুরু হয় আগুন নেভানোর প্রক্রিয়া। স্থানীয় সূত্রে খবর, গুদামে মজুত ছিল প্রচুর পরিমাণ কাগজের বাক্স। যে কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হননি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

প্রাথমিক ভাবে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পর আগুন লাগার সঠিক কারণ অনুসন্ধান করবে দমকল।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...