Saturday, April 4, 2026

দাবি আদায়ে টাওয়ারে কৃষকরা, দিল্লিতে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ

Date:

Share post:

কেন্দ্রের কাছে নিজেদের দাবি তুলে ধরতে কৃষকদের দিল্লি পৌঁছনো কেউ আটকাতে পারেনি। পঞ্জাবের কৃষকদের পরে তামিলনাড়ুর (Tamilnadu) কৃষকরা অভিনব আন্দোলন নির্বাচন প্রক্রিয়ার মাঝেই দিল্লির আবহাওয়া আরও উত্তপ্ত করে তুলেছে। বুধবার কখনও মোবাইল টাওয়ারের (mobile tower) উপরে উঠে, কখনও গাছের উপর চড়ে নিজেদের দাবি কেন্দ্র সরকারের কান পর্যন্ত পৌঁছে দিতে চেষ্টার কসুর করলেন না তাঁরা। যদিও কেন্দ্রের তরফে তাঁদের আন্দোলনকে এখনও থোড়াই কেয়ারের ভঙ্গিতেই ফেলে রাখা হয়েছে।

জানুয়ারি থেকে পঞ্জাবের কৃষকরা গোটা দেশের কৃষকদের দাবি তুলে ধরার চেষ্টা করেছিলেন কেন্দ্র সরকারের কাছে। একাধিক বৈঠকের পরও তাঁদের দাবি মানতে রাজি হয়নি কেন্দ্র সরকার। এরপরে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন সংঘটিত করার পরিকল্পনা নেন তাঁরা। যদিও বিভিন্ন রাস্তা আটকে ও ট্রেন বন্ধ করে, এমনকি ট্রেন-রেলস্টেশন থেকে কৃষকদের গ্রেফতার করে সেই আন্দোলন থামানোর চেষ্টা করে। তবে এবার তামিলনাড়ুর কৃষকরা দিল্লির যন্তর মন্তরে (Jantar Mantar) আন্দোলনে।

তাদের দাবি, ফসলের দ্বিগুণ দাম, প্রতি কৃষককে ৫ হাজার টাকা অবসর ভাতা (persion), প্রত্যেকের বিমা (insurance) এবং ভারতের নদীপথগুলির মধ্যে সংযোগ স্থাপন। কেন্দ্রের কৃষক নীতির জন্য তামিলনাড়ুতে বাড়ছে কৃষক মৃত্যু। গোটা ভারতের ছবিটাও একই। মৃত কৃষকদের প্রতীকী মাথার খুলি নিয়ে যন্তর মন্তরে প্রতিবাদে বসেন কৃষকরা। বুধবার সেই আন্দোলনের ঝাঁঝ আরও বাড়ে। কিছু কৃষক মোবাইলের টাওয়ারে উঠে প্রতিবাদ করেন। দিল্লি দমকল বিভাগের মই এনে তাঁদের নামানো হয়। আবার মহিলা প্রতিবাদী কৃষকরা গাছের উপর চড়লে দিল্লি পুলিশ তাঁদের টেনে হিঁচড়ে নিচে নামায়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...