Friday, April 3, 2026

দুপুরে খেতে যাওয়ার সময় নন্দীগ্রামে দেবাংশুর বাইক ঘিরে ঠেলাঠেলি বিজেপি কর্মীদের!

Date:

Share post:

ভোটের প্রচারে বেরিয়ে এবার আক্রান্ত তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। আজ, বুধবার নন্দীগ্রামে ভেকুটিয়া এলাকায় জনসংযোগে বেরিয়েছিলেন তৃণমূলের এই সুবক্তা যুবনেতা। গ্রামের ভিতর সর রাস্তা দিয়ে যাচ্ছিল দেবাংশুর প্রচার গাড়ি। একেবারেই সামনে টোটোয় মাইক লাগানো ছিল। তারপর বাইকে চেপে দলীয় সমর্থকদের সঙ্গে পরিক্রমা করছিলেন দেবাংশু।

তখনই গ্রামের একটি জায়গায় পূর্ব পরিকল্পিতভাবে রাস্তার ধারে বিজেপির পতাকা হাতে, পদ্ম ফুলের টুপি মাথায় জড়ো হন কিছু পুরুষ ও মহিলা। দেবাংশুকে লক্ষ্য করে কুরুচিকর মন্তব্য করতে থাকেন তাঁরা। বাইকের পিছনে বসা দেবাংশুকে ঠেলাঠেলি করেন তারা। বাইকে চাপড় মারতে থাকেন। তবে তৃণমূলের কেউ সেই প্ররোচনায় পা দেয়নি। বরং, অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই জায়গা ছেড়ে কর্মী-সমর্থকদের সঙ্গে দ্রুত বেরিয়ে যান দেবাংশু।

বিষয়টি নিয়ে নিজের ক্ষোভ অবশ্য চেপে রাখেনানি তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। তাঁর বক্তব্য, “শুধু স্লোগানই নয়, আমাদের উপর হামলাও চালিয়েছে। মৌখিকভাবে কেউ পলিটিক্যাল স্লোগান দিতে পারেন। কিন্তু ব্যক্তিগতভাবে আমাকে ধাক্কাও মারা হয়েছে। মরার চেষ্টাও করা হয়। আমরা সেখানে কর্মসূচি শেষ করে এক কর্মীর বাড়িতে খেতে যাচ্ছিলাম। সেখানে যাওয়ার পথেই কিছু মানুষ রাস্তা ঘিরে এই ঘটনা করে। সেই বার আমরা চলেও যায়, তারপর ফেরার সময় আবার তারা রাস্তা ঘিরে ধরে।”

দেবাংশুর সংযোজন, “এটাই বিজেপির সংস্কৃতি। ওদের মতো আমরা যদি গোটা রাজ্যে এমন করি, তাহলে বিজেপি সামলাতে পারবে তো? কিন্তু আমরা ওই কালচারে বিশ্বাস করি না। আমরা সৌজন্যের রাজনীতিতে বিশ্বাস করি। বিষয়টি প্রশাসনের নজরে এনেছি। উপযুক্ত ব্যবস্থা নেওয়া না হলে যতদূর যেতে হয় যাবো।”

Related articles

Justice for Rahul: নাগরিক মিছিলে নেই আর্টিস্ট ফোরাম, পথে নামবে ইমপা-ফেডারেশন!

শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। অভিনেতার আকস্মিক পরিণতিতে টলিউডের অন্তরে একগুচ্ছ...

এনআরএস-এর CCU-তে ভেঙে পড়ল ছাদের চাঙড়! অল্পের জন্য রক্ষা রোগীদের

এনআরএস হাসপাতালে (NRS Hospital) ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (CCU)- এই হঠাৎ ভেঙে পড়ল ছাদের অংশ!মুহূর্তের মধ্যে বড়সড় বিপর্যয় এড়ানো...

মোদিকে ভয় পেলে দেশের জন্য লড়বে কীভাবে? AAP-রাঘব দড়ি টানাটানি প্রকাশ্যে

রাজ্যসভার ডেপুটি দলনেতার পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে ক্ষোভ উগরে দিলেন রাঘব চাড্ডা (Raghav Chadha)। আপের প্রধানের উদ্দেশে...

দিঘার ক্যাম্পে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোটের ডিউটিতে এসে দিঘায় (Digha) এক সিআরপিএফ জওয়ানের (CRPF jawan) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র...