Friday, April 3, 2026

এক্স হ্যান্ডেলে রামকৃষ্ণ মঠ মিশনের নতুন অধ্যক্ষকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

এক্স হ্যান্ডেলে রামকৃষ্ণ মঠ মিশনের নতুন অধ্যক্ষকে অভিনন্দন মুখ্যমন্ত্রীরনতুন অধ্যক্ষ পেল রামকৃষ্ণ মঠ ও মিশন (Ramakrishna Math Ramakrishna Mission, Belur)। বুধবার মঠের ট্রাস্টি বোর্ড ও মিশনের পরিচালন সমিতির বৈঠকে স্থায়ী অধ্যক্ষ হিসেবে স্বামী গৌতমানন্দ মহারাজকে (Swami Goutamananda Maharaj) নির্বাচিত করা হয়। খবর প্রকাশ্যে আসতেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানান বাংলার মুখ্যমন্ত্রী (CM)। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)লেখেন, ‘আজ বেলুড় মঠে অনুষ্ঠিত মঠের ট্রাস্টি বোর্ড এবং মিশনের গভর্নিং বডির সভায় রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন পরম শ্রদ্ধেয় স্বামী গৌতমানন্দজি মহারাজ। তাঁকে আমার প্রণাম। তিনি রামকৃষ্ণ মঠ মিশনের সপ্তদশ প্রেসিডেন্ট।’ এর পাশাপাশি মঠ মিশনের শক্তি বৃদ্ধি ও দীর্ঘায়ুও কামনা করেন মুখ্যমন্ত্রী।

বুধবার মঠ ও মিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে স্বামী গৌতমানন্দ মহারাজের নাম ঘোষণা করা হয়। তিনি রামকৃষ্ণ মিশনে যোগ দেন ১৯৫১ সালে। পরে দীর্ঘকাল নানা রাজ্যে দায়িত্ব সামলেছেন, চেন্নাই মঠের প্রধান হিসেবেও কাজ করেছেন তিনি। দীর্ঘদিন সামলেছেন মিশনের ভাইস প্রেসিডেন্ট পদ। তিনি অধ্যক্ষ পদে আসীন হওয়ায় স্বামী বিমলাত্মানন্দ মহারাজ ও স্বামী দিব্যানন্দ মহারাজ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব সামলাবেন বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...