Saturday, April 4, 2026

দ্বিতীয় দফার নির্বাচনের আগে ফের অশান্ত মণিপুর! ধারাবাহিক IED বিস্ফোরণে ভাঙল সেতু

Date:

Share post:

শুক্রবার দ্বিতীয় দফার ভোটগ্রহণ। তার কয়েকঘণ্টা আগেই আইইডি বিস্ফোরণে (IED  Blast) কেঁপে উঠল মণিপুর (Manipur)। মঙ্গলবার গভীর রাতে এই বিস্ফোরণ হয় বলে খবর। কাঙ্গপোকপি জেলায় একাধিক আইইডি বিস্ফোরণে ভেঙে পড়ে একটি সেতুর (Bridge ) একাংশ। যদিও এই ঘটনায় কেউ হতাহত হননি। তবে বিস্ফোরণের জেরে ইম্ফল এবং ডিমাপুরের মধ্যে সংযোগ রক্ষাকারী দু’নম্বর জাতীয় সড়কে যানজট বৃদ্ধি পায় বলে খবর। মণিপুরের ইম্ফল ও নাগাল্যান্ডের ডিমাপুরের মধ্যে সংযোগরক্ষাকারী সেতুটি মঙ্গলবার রাত ১২.‌৪৫ নাগাদ বিস্ফোরণে আংশিক ক্ষতিগ্রস্ত হয়। কোনও জঙ্গি গোষ্ঠী এই বিস্ফোরণের দায় এখনও স্বীকার করেনি। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। গোটা এলাকা ঘিরে রেখেছে বাহিনী। অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি।

১৯ এপ্রিল প্রথম দফার ভোটে অশান্ত হয়েছিল ইনার মণিপুর। শেষ পর্যন্ত ১১টি বুথে পুনর্নির্বাচনের নিদেশ দেয় নির্বাচন কমিশন। ২২ এপ্রিল এই কেন্দ্রে ১১টি বুথে আবার ভোটগ্রহণ হয়। দ্বিতীয় দফার ভোটের আগেও সেই অশান্তির ধারা অব্যহত থাকল। এবার অশান্ত হয়ে উঠল আউটার মণিপুরও। সূত্রের খবর, বর্তমানে আওয়াঙ্গ সেকমাই এবং লুয়াংসাংগোল গ্রামে লাগাতার গুলি বিনিময় চলছে। সেই জেলাতেই আইইডি বিস্ফোরণে ভেঙে পড়ল সেতুর একাংশ

গত একবছর ধরে জাতিগত সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে মণিপুর। ঘটনায় শতাধিক মানুষের মৃত্যু হয়। এরপরও নিজেদের ব্যর্থতার দায় কাঁধে চাপাতে রক্তাক্ত মণিপুর শান্ত হয়েছে বলে দাবি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু কোথায় কী? লোকসভা ভোট শুরু হতেই ফের অশান্ত মণিপুর।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...