Friday, April 3, 2026

রামকৃষ্ণ মঠ ও মিশনের সপ্তদশ অধ্যক্ষ গৌতমানন্দ মহারাজ

Date:

Share post:

রামকৃষ্ণ মঠ ও মিশনের (Ramakrishna Math Ramakrishna Mission)নতুন প্রেসিডেন্টের নাম ঘোষণা করল বেলুড় মঠ। ষোড়শ প্রেসিডেন্টে শ্রীমৎ স্বামী স্মরণানন্দজির প্রয়াণের পর ট্রাস্টিদের মধ্যে বর্ষীয়ান গৌতমানন্দকে (Swami Gautamananda Maharaj)অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়। বুধবারের বৈঠকের পর তাঁকেই সপ্তদশ অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হল। মঠের ট্রাস্টি বোর্ড ও মিশনের পরিচালন সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।

বর্ষীয়ান গৌতমানন্দ মহারাজ (Swami Gautamananda Maharaj)২৪ এপ্রিল থেকেই মঠের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি তামিলনাড়ুর (Tamil Nadu)বাসিন্দা। দিল্লির রামকৃষ্ণ মিশনে যোগ দিয়ে শুরু হয় সন্ন্যাস জীবন। স্বামী জ্যোতিশ্বরানন্দ মহারাজের শিষ্য হিসেবে শুরু মিশনের জীবন। অরুণাচল প্রদেশ বেলুড় বিদ্যামন্দির, মাদ্রাজ মঠে অনেকটা সময় কাটিয়েছেন তিনি। চেন্নাইয়ের (Chennai) রামকৃষ্ণ মঠ ও মিশনের দায়িত্ব ন্যস্ত ছিল তাঁর উপরই। দীর্ঘদিন সামলেছেন মিশনের ভাইস প্রেসিডেন্ট পদ। তিনি অধ্যক্ষ পদে আসীন হওয়ায় স্বামী বিমলাত্মানন্দ মহারাজ ও স্বামী দিব্যানন্দ মহারাজ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব সামলাবেন বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...