Saturday, April 4, 2026

হেস্টিংসের কাছে হাওড়াগামী বাসে অগ্নিকাণ্ড! কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

একে তীব্র গরম, তার উপর একের পর এক দুর্ঘটনার জেরে মাথা খারাপ হওয়ার জোগাড় রাজ্যবাসীর। বৃহস্পতিবার সকালে প্রচণ্ড গরমের কারণেই কলকাতার হেস্টিংসের (Hestings) কাছে একটি বাসে আচমকাই আগুন লেগে যায়। বাসটি হাওড়া (Howrah) থেকে খিদিরপুর (Khiderpore) যাচ্ছিল বলে খবর। এদিন চলন্ত বাসের ইঞ্জিনের সামনের অংশে আচমকাই ধোঁয়া দেখা যায়, তারপরেই বাসে আগুন ছড়িয়ে পড়ে। এদিকে আগুন দেখা মাত্রই চালক বাস থামিয়ে দেন, তড়িঘড়ি নামিয়ে আনা হয় যাত্রীদের। পরে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসের (Bus) অধিকাংশ অংশই দাউদাউ করে জ্বলতে থাকে বলে খবর। তবে ঠিক কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক অনুমান অতিরিক্ত গরমের জেরেই এই বিপত্তি।

পুলিশ সূত্রে খবর, এদিন হাওড়া-খিদিরপুর গামী বাসটিতে সকাল সাড়ে নটা নাগাদ আগুন ছড়িয়ে পড়তে উত্তেজনা ছড়ায়। তবে দুর্ঘটনার জেরে কেউ আহত হননি। যদিও পুলিশ ও দমকল বাহিনীর প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এরপরই বাসটিকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গেলে স্বাভাবিক হয় যান চলাচল। তবে অফিস টাইমে এমন ঘটনার জেরে নাকাল হতে হয় নিত্যযাত্রীদের।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...