Saturday, April 4, 2026

গ্রামের মহিলারা “ভীষণ রিঅ্যাক্ট করছেন”! প্রচারগাড়ি থেকে কাঞ্চনকে নামিয়ে দিলেন কল্যাণ

Date:

Share post:

কোন্নগরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রচার গাড়ি থেকে নামিয়ে দেওয়া হল উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিককে (Kanchan Mallik)! বৃহস্পতিবার, সকালে শ্রীরামপুর লোকসভায় তৃণমূলের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) প্রচারে বেরিয়ে ছিলেন কাঞ্চন। কিন্তু তাঁকে প্রচার গাড়ি থেকে নামিয়ে দেন তৃণমূল প্রার্থী। সংবাদমাধ্যমকে তিনি জানান, তার সঙ্গে প্রচারে থাকলে গ্রামের মহিলারা ভালোভাবে নিচ্ছে না। “আমি ব্যক্তি বিশেষের জন্য নয়, আমি সমষ্টিগত মানুষের জন্য। আমি সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারব না।“

এদিন কোন্নগর নবগ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচারে বের হন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। স্টেশন রোডে তৃণমূল (TMC) পার্টি অফিসের সামনে থেকে প্রচার শুরু হয়। সেখানেই কাঞ্চনকে দেখা যায় হুড খোলা গাড়িতে কল্যাণের পাশে। কিন্তু তাঁকে নিয়ে প্রচার করতে রাজি হননি কল্যাণ। বিধায়ককে নেমে যেতে বলেন। কাঞ্চনও গাড়ি থেকে নেমে দলীয় কর্মীর বাইকে করে বেরিয়ে যান। এই ঘটনায় মনক্ষুণ্ণ কাঞ্চন। এই বিষয়ে কল্যাণকে সাংবাদিকরা প্রশ্ন করলে উত্তরে কল্যাণ বলেন, “উনি মনক্ষুণ্ণ হয়েছেন কি হননি আমি জানিনা। আমি ওঁকে নিয়ে আগেও প্রচার করেছি। উনি আমার সঙ্গে যখন প্রচারে বেরোচ্ছেন গ্রামের মহিলারা কিন্তু ভীষণ রিঅ্যাক্ট করছেন। আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না।“

এর পরেই কল্যাণের (Kalyan Banerjee) মন্তব্য, “আর আমার সঙ্গে প্রচারে শুধু কেন থাকছে? একজন বিধায়ক সে তো নিজেও প্রচার করতে পারে সেখানে তো করছে না। আমাকে নির্বাচন করতে হচ্ছে মানুষের মন যা আছে তা তো বুঝতে হবে। আমি ব্যক্তি বিশেষের জন্য নয়, আমি সমষ্টিগত মানুষের জন্য।আমি সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারবো না। কোনও ব্যক্তি বিশেষের আনন্দ বা সুখের জন্য।“ পরে দলীয় নেতা-কর্মীদের নিয়ে এলাকায় প্রচার করেন শ্রীরামপুর লোকসভায় তৃণমূলের প্রার্থী।




Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...