Saturday, April 4, 2026

ধোনির নাম করে জালিয়াতি, চাওয়া হল ৬০০ টাকা

Date:

Share post:

এবার ভারতের প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নাম করে জালিয়াতি। মাহির আবেগকে কাজে লাগিয়েই এবার শুরু হয়েছে বড়সড় জালিয়াতি।শুধু তাই নয়, ক্যাপ্টেন কুলের সেলফি-সহ বার্তা আসছে আমজনতার ইনস্টাগ্রামে। জানা যাচ্ছে, ধোনির অ্যাকাউন্টের মতোই দেখতে একটি অ্যাকাউন্ট থেকে আসছে মেসেজ । চাওয়া হচ্ছে ৬০০ টাকা।

ভুক্তভোগীদের দাবি, ধোনির অ্যাকাউন্টের মতোই দেখতে একটি অ্যাকাউন্ট থেকে আসছে মেসেজ। সেখানে লেখা রয়েছে, “হাই, আমি এম এস ধোনি। আমার একটা ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে মেসেজ করছি। রাঁচির একটা গ্রামে বেড়াতে এসেছি কিন্তু পার্স আনতে ভুলে গিয়েছি। আমাকে ৬০০ টাকা অনলাইনে পাঠালে বাসে চেপে বাড়ি ফিরতে পারব। বাড়ি ফিরেই এই টাকা ফিরিয়ে দেব।” শুধু তাই নয় , প্রমাণ হিসাবে ধোনির একটি সেলফিও পাঠানো হয়েছে ওই মেসেজের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় পাওয়া ওই মেসেজের স্ক্রিনশট অনেকেই শেয়ার করেছেন নেটদুনিয়ায়। আর অভিনব কায়দায় এই জালিয়াতি দেখে হাসির রোল উঠেছে নেটিজেনদের মধ্যে। তবে এই জালিয়াতির শিকার কেউ হইয়েছেন কিনা তা জানা যায়নি।

আরও পড়ুন- হায়দরাবাদের বিরুদ্ধে বিরাটের ব্যাটিং দেখে সমালোচনায় গাভাস্কর, কী বললেন তিনি?

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...