Monday, April 6, 2026

আমরা তোমায় ছাড়ব না: ‘ভালো রাজনীতিবিদ’ দেবের ভূয়সী প্রশংসা তৃণমূল সুপ্রিমোর

Date:

Share post:

“যে তোমায় ছাড়ে ছাড়ুক। আমরা তোমায় ছাড়ব না।“ পিংলার সভায় দাঁড়িয়ে রাজনীতিবিদ দেবের ভূয়সী প্রশংসা করে বললেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার, পিংলায় ঘাটালের লোকসভা প্রার্থী দীপক অধিকারীর (দেব) (Dipak Adhikari) হয়ে প্রচারে যান তৃণমূল (TMC) সুপ্রিমো। আর সেখানেই মঞ্চ থেকে রাজনীতিবিদ হিসেবে দেবের পরিণত হওয়ার বিষয়টি তুলে ধরেন মমতা। একই সঙ্গে কয়েকমাস আগেই যে দেব রাজনীতি থেকে সরে যেতে চেয়েছিলেন সেই বিষয়টি মনে করান তৃণমূল সভানেত্রী।

মমতার কথায়, “দেব অনেক কাজ করে। বন্যার সময় এখানে ও নিজে এসে কাজ করেছে, নিজে হাতে রান্না করে খাইয়েছে। ও আজ ভাল বলেছে। দেব আমার প্রিয় প্রার্থী। আমি দেখছি ও একজন ভালো রাজনীতিবিদ হয়ে উঠছে।“

উপস্থিত জনতাকে মমতার (Mamata Banerjee) প্রশ্ন, “আমাদের প্রার্থী দেবকে আপনাদের পছন্দ?“ এরপরেই তৃণমূল সভানেত্রী জানান, “মনে রাখবেন এবার দেব বলেছিল, আমার অনেক কাজ আছে, আমাকে ছেড়ে দাও। আমি বললাম তোমায় ছাড়ব না। যে তোমায় ছাড়ে ছাড়ুক, আমরা তোমায় ছাড়ব না। সুতরাং দেবকে এখানে দাঁড় করিয়েছি। দেব বাংলার অনেক কেন্দ্র গিয়েও আমাদের প্রচার করেছে।“ মমতার বলেন, শুধু ভোটের সময়ই নয়। সারাবছরই ঘাটালের মানুষের পাশে থেকে কাজ করেন তৃণমূল সাংসদ। মমতার কথায়, “শুধু ভোটের সময় নয়, আমি ওকে দেখেছি ঘাটালের বন্যার সময়ও মানুষকে রান্নাবান্না করে খাওয়াতে। কোভিডের সময়ও ভাল সার্ভিস দিয়েছে দেব। তাই দেব ও জুন জিতলে আমি উপহার দেব ঘাটাল মাস্টারপ্ল্যান।“ দলীয় প্রার্থীতে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তৃণমূল সুপ্রিমোর আবেদন, “আপনারা আপনাদের মূল্যবান ভোটটা দেবকে দেবেন।“‌




Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...