Saturday, April 4, 2026

কেকেআর-পাঞ্জাব ম্যাচের মাঝেই মেজাজ হারালেন গৌতম গম্ভীর, ভাইরাল ভিডিও

Date:

Share post:

গতকাল ভালো রান তুলেও হারের মুখ দেখে কলকাতা নাইট রাইডার্স । ব্যাটাররা ভালো রান পেলেও, বল হাতে ব্যর্থ কেকেআরের বোলাররা।এই হারের দলের অধিনায়ক ক্ষুদ্ধ্ব হলেও, দলের মেন্টর গৌতম গম্ভীর রেগে রয়েছেন অন্য জায়গায়। যেখানে দেখা যায় ম্যাচের মাঝেই মেজাজ হারান গৌতি। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ঘটনার সূত্রপাত ম্যাচের ১৪ তম ওভারে। ১৪তম ওভারে কভারের দিকে একটি শট খেলেছিলেন আন্দ্রে রাসেল। বল আটকে দেন আশুতোষ শর্মা। কিন্তু তিনি উইকেটরক্ষককে বল ফিরিয়ে দেওয়ার সময় অনেকটা দূরে ছোড়েন। যার ফলে আরও এক রান নিয়ে নেন রাসেল। কিন্তু মাঠের দুই আম্পায়ার সেই রান নাকচ করে দেন। তাঁরা জানান বলটি আগেই ডেড হয়ে গিয়েছিল। ফলে ওই রান হবে না। আর এই সিদ্ধান্তে রেগে যান গৌতি। যা নিয়ে চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্ক করেন তিনি। ডাগ আউটের পাশে দাঁড়িয়ে থাকা ম্যাচ অফিসিয়ালের সঙ্গে তর্কাতর্কি জুড়ে দেন নাইট মেন্টর। সেখানে উপস্থিত ছিলেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ারও। আর সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

এদিকে ম্যাচ হেরে ক্ষুদ্ধ্ব নাইট অধিনায়ক শ্রেয়স আইয়র। ম্যাচে কেকেআরের ব্যাটাররা নিজেদের কাজ করলেও, বোলাররা ব্যর্থ। ম্যাচে শুধু একটি উইকেট পেয়েছেন সুনীল নারিন। উইকেট পাননি হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেলরা। তাই ম্যাচ হারের জন্য নাম না করে বোলারদের কাঠগড়ায় তুললেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়র। ম্যাচ শেষে ব্যাটারদের প্রশংসা করলেও, বোলারদের নাম মুখেও আনলেন না তিনি।

আরও পড়ুন- ২৬১ করেও হার, পাঞ্জাবের বিরুদ্ধে কোথায় ভুল? কী বললেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়র ?

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...