Monday, April 6, 2026

মা লক্ষ্মীর হাতে ‘লক্ষ্মীর ভাণ্ডার’! অভিনব প্রচার তৃণমূলের

Date:

Share post:

চলতি লোকসভা ভোটেও তৃণমূলের প্রচারে অন্যতম হাতিয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। বাংলার মহিলাদের সশক্তিকরণ ও স্বনির্ভর করতে মুখ্যমন্ত্রীর
এমন প্রয়াস প্রশংসার দাবি রাখে। লোকসভা ভোটের আগে এই খাতে অনুদান বাড়িয়েছে রাজ্য সরকার।

এবার প্রচারে লক্ষ্মীর ভাণ্ডারের উপরে সবচেয়ে বেশি জোর দিয়েছে রাজ্যের শাসক দল। একদিকে যখন বিজেপির নেতানেত্রীরা ক্ষমতায় এলে তিন মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার
বন্ধ করার হুমকি দিচ্ছেন, ঠিক তখনই এই প্রকল্প নিয়ে
অভিনব কায়দায় ভোটের প্রচারে সাড়া ফেলল বাঁকুড়ার ইন্দাস।

লোকসভা নির্বাচনে রাজ্য সরকারের সমাজিক প্রকল্পগুলিকে হাতিয়ার করে প্রতিকী প্রচার করল তৃণমূল কংগ্রেস। বাঁকুড়া জেলার সব ব্লককেই ভোট প্রচারের অভিনবত্বে টেক্কা দিল ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস। মা লক্ষ্মীর সাজে হাতে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে হাঁটলেন মহিলারা।

মা লক্ষ্মী সেজে গৃহকর্ত্রীর দরজায় গিয়ে রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুফল বোঝালেন মহিলা তৃণমূল কর্মী সমর্থকরা। শুক্রবার বাঁকুড়ার ইন্দাসের ভোট প্রচারে করিশুন্ডা অঞ্চলে একটি মহামিছিল ছিল। সেখানে এমন অভিনব দৃশ্য দেখা গেল। এছাড়াও স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে অনেক মিছিলে পা মেলান।




 

Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...