Monday, April 6, 2026

একাদশ দ্বাদশে ছাত্রীদের ভর্তি নেবে স্কটিশ চার্চ, নতুন বর্ষে সুখবর

Date:

Share post:

কলকাতার অনেক নামী স্কুল শুধুমাত্র ছাত্র বা শুধু ছাত্রীদের জন্য হওয়ায় অনেক ছাত্র-ছাত্রী সেখানে পড়তে পারেন না। তবে স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল ছাত্র-ছাত্রীদের সমস্যার কথা মাথায় রেখে এবার খানিকটা শিথিল করল নিজেদের নিয়ম। যার ফলে এবার একাদশ ও দ্বাদশ শ্রেণিতে এই স্কুলে ছাত্রদের সঙ্গে পড়ার সুযোগ পাবেন ছাত্রীরাও। স্কুল প্রতিষ্ঠাতা আলেকজান্ডার ডাফের জন্মদিনের দিন এই খুশির খবর শোনালেন স্কুল কর্তৃপক্ষ।

১৯৪ বছরের ঐতিহ্যবাহী এই স্কুলে এতদিন পড়ার সুযোগ পেত শুধু ছাত্ররা। সম্প্রতি স্কুলের প্রাথমিক বিভাগে ছাত্রীদের পড়ার সুযোগ দিচ্ছে স্কুল কর্তৃপক্ষ। সেই মতো ভর্তি হয়ে শিক্ষাবর্ষ সম্পূর্ণও করবে আগামী বছর পড়ুয়ারা। এবার উচ্চমাধ্যমিক স্তরের জন্য এই সুযোগ খুলে দিচ্ছে শতাব্দী প্রাচীন এই স্কুল। ইতিমধ্যেই ৭০ জন ছাত্রী ভর্তির আবেদনপত্র জমা দিয়েছে বলে জানা গিয়েছে। মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পরে এই ভর্তি প্রক্রিয়া শুরু হবে।

স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের সঙ্গেই যুক্ত স্কটিশ চার্চ কলেজ। সেখানে দীর্ঘদিন ধরেই ছাত্র ও ছাত্রী উভয়ের পড়ার সুযোগ রয়েছে। এই পরিস্থিতিতে উচ্চমাধ্যমিক স্তরে ছাত্রীরা এখানে পড়তে পারলে তাঁরা সহজে কলেজেও ভর্তি হতে পারবেন, এমনটাই মত ছাত্রী ও তাঁদের অভিভাবকদের। আগামী শিক্ষাবর্ষ থেকেই এখানে ভর্তি হতে পারবেন ছাত্রীরা। তাই মাধ্যমিকের ফল প্রকাশের অপেক্ষায় তাঁরা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...