Tuesday, April 7, 2026

গুজরাট ও রাজস্থান থেকে ৩০০ কোটি টাকার ‘মিঁয়াও মিঁয়াও’ উদ্ধার,ধৃত ১৩

Date:

Share post:

ভোটের ভরা মরসুমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র রাজ্য গুজরাট ও বিজেপি শাসিত রাজস্থান থেকে অবৈধ ড্রাগস চক্র ফাঁস করল ন্যারকোটিস কন্ট্রোল ব্য়ুরো । গুজরাট ও রাজস্থান থেকে ৩০০ কোটি টাকার ড্রাগস, মাদক ও ওই জাতীয় নেশার জিনিস বাজেয়াপ্ত করল এনসিবি। গ্রেপ্তার করা হয়েছে ১৩ অভিযুক্তকে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই অবৈধ ড্রাগস চক্রের সঙ্গে সরাসরি যুক্ত থাকার অপরাধে অন্তত ১৩জনকে গ্রেফতার করা হয়েছে। তবে এই চক্রের মূল পান্ডা এখনও অধরা। অপরাশেন প্রয়োগশালা নাম দিয়ে এদিন গুজরাটের অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড এই অভিযান চালিয়ে বড় সাফল্য পায়।গুজরাটের পাশাপাশি রাজস্থানেও চালানো হয় তল্লাশি। তিনটি ল্যাবরেটরিতে পাওয়া যায় মেফেড্রন। যার পরিচিত নাম ‘মিঁয়াও মিঁয়াও’। শনিবার ভোররাত থেকে শুরু হয়েছিল তল্লাশি। রবিবারও নানা জায়গায় তল্লাশি চালানো হয়েছে। মোট ১৪৯ কেজি মেফেড্রন (গুঁড়ো ও তরল দুই আকারে) ছাড়াও ৫০ কেজি এফেড্রিন ও ২০০ লিটার অ্যাসিটোনও উদ্ধার করা হয়েছে তিনটি ল্যাবরেটরি থেকে। গুজরাটের আমরেলিতে এখনও তল্লাশি চলছে বলে জানা গিয়েছে।কোনও আন্তর্জাতিক চক্র এর সঙ্গে জড়িত কিনা তা নিয়েও তদন্ত হচ্ছে। পাশাপাশি এনসিবির তরফে এও জানানো হয়েছে, চক্রের মাথা কে সেসম্পর্কেও খোঁজ মিলেছে।




Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...