Wednesday, March 18, 2026

এবার বিরাটের সঙ্গে ঝামেলা নিয়ে মুখ খুললেন গম্ভীর, কী বললেন তিনি?

Date:

Share post:

এবার বিরাট কোহলির সঙ্গে বিতর্ক নিয়ে মুখ খুললেন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর। গতবছর আইপিএল-এ সংবাদের শিরোনাম ছিলো গৌতম এবং বিরাট কোহলির ঝামেলা । যদিও সেই ঝামেলা এবার চুপ করিয়ে দেন দুজনেই। কলকাতা-বেঙ্গালুরু ম্যাচে দু’জনকে দেখা গিয়েছে হাসিমুখে কথা বলতে। আর এরই মধ্যে গত বছরের বিবাদ নিয়ে মুখ খুললেন গম্ভীর। কলকাতার মেন্টরের মতে, তাঁদের মধ্যে যা হয়েছিল তার থেকে অনেক বেশি রং চড়িয়ে দেখানো হয়েছিল।

এই নিয়ে গম্ভীর বলেন,”সব কিছু টিআরপির জন্য। আমি কী ধরনের মানুষ সেটা সংবাদমাধ্যম জানে না। বিরাটকে নিয়েও ওদের কোনও ধারণা নেই। কিন্তু ওরা চায় বিতর্ক তৈরি করতে। তাই সব কিছু বাড়িয়ে বলে।”

এই নিয়ে কয়েক দিন আগে বিরাটও মুখ খুলেছিলেন। বিরাট জানিয়েছিলেন, মানুষ অপরকে নিয়ে চর্চা করতে ভালবাসেন। সেই কারণেই বিতর্ক বাড়ান তাঁরা।“ কোহলির এই মতের সঙ্গে একমত গম্ভীরেরও। তিনি বলেন, “বিরাট একেবারে ঠিক বলেছে। দু’জন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে কী হচ্ছে সেটা তাদের মধ্যেই থাকতে দেওয়া উচিত। তাতে বাইরের কারও নাক গলানো উচিত নয়। যা ঘটেছে তা তো দু’জনের মধ্যেই ঘটেছে। তাহলে তারা নিজেরাই সেটা মেটাবে। বাকিদের কথা বলা উচিত নয়।”

এদিকে বিরাটের নাচের প্রশংসাও করেছেন গম্ভীর। কেকেআর মেন্টর জানিয়েছেন, বিরাটের কাছে কিছু শিখলে নাচ শিখতে চান তিনি। এই নিয়ে গম্ভীর বলেন, “আমি চাইলেও একটু নাচতে পারব না। বিরাট খুব ভাল নাচে। তাই যদি বিরাটের কাছে আমি কোনও দিন কিছু শিখতে চাই তা হলে নাচ শিখব।”

আরও পড়ুন:

spot_img

Related articles

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...

ভোটার তালিকা থেকে ৬০ লক্ষ নাম বাদ কেন? জবাব চেয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূল

গত ২৮ ফেব্রুয়ারি যে তালিকায় নাম ছিল ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ভোটারের নতুন তালিকায় কমে দাঁড়িয়েছে...

তৃণমূলের তালিকা থেকে বাদ ৭৪: কেউ হতাশ, কেউ দিলেন হুমকি, কেউ আবার স্বস্তিতে

ঠিক যেন পরীক্ষার ফলাফল বেরোনো। প্রার্থী হওয়ার আবেদন তো প্রত্যাশী সকলেই করেছিলেন। কিন্তু কে যোগ্য, কার জন্য কোন...

অবসরপ্রাপ্ত আধিকারিকদের পুনর্নিয়োগের খতিয়ান চাইল কমিশন

অবসরের পর পুনরায় নিয়োগ পাওয়া আধিকারিকদের নিয়ে বিতর্কের আবহেই রাজ্যের কাছে বিস্তারিত তথ্য তলব করল নির্বাচন কমিশন। নবান্ন...