Friday, April 3, 2026

রোগা হওয়ার প্রতিদান! কোটি কোটি টাকা খরচ করে রামদেবকে আস্ত দ্বীপ কিনে উপহার প্রবাসী দম্পতির 

Date:

Share post:

খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না যোগগুরু রামদেবের (Ramdev)। সুপ্রিম কোর্টের (Supreme Court of India) রায়ে ক্ষমা চাওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের নয়া চর্চায় বিতর্কিত যোগগুরু এবং তাঁর সংস্থা পতঞ্জলি (Patanjali)। দেশ-বিদেশে কমপক্ষে ৫৫ হাজার ৫০০ কোটি টাকার ব্যবসা রয়েছে তাঁর। কিন্তু রামদেবের এমন ফুলেফেঁপে ওঠার পিছনে কাদের হাত রয়েছে জানেন? রামদেবের সাফল্যের নেপথ্যে রয়েছেন এক ভারতীয় দম্পতি (Indian Couple)। তাঁদের সাহায্যেই আজ রামদেবের এত সম্মান ও প্রতিপত্তি। ২০০৬ সালে রামদেবের ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকায় সুনীতা এবং সরওয়ান সাম পোদ্দারের থেকে ঋণ করেছিলেন। তাঁরা দু’জনেই স্কটল্যান্ডের বাসিন্দা। পরে এই দম্পতি যোগগুরুর শিষ্য হয়ে একলাফে ২০ লক্ষ পাউন্ড খরচ করে স্কটল্যান্ডের কামব্রে দ্বীপ কিনেছিলেন। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২১ কোটি টাকা। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। তবে শুধু দ্বীপ কেনাই নয় রামদেবের উত্থান পতনের সঙ্গী হয়ে ওঠেন এই বিদেশি দম্পতি।

এরপর ২০০৯ সালে সেই দ্বীপটি রামদেবকে উপহার দেন তাঁরা। যেমন উপহার তেমন কাজ। ২০১১ সালের মধ্যে পতঞ্জলির বড় অংশের শেয়ারের মালিক হন তাঁরা। আচার্য বালকৃষ্ণের পর তাঁরাই ছিলেন সংস্থার দ্বিতীয় বৃহত্তম অংশীদার। তবে রামদেবকে সাহায্যের নেপথ্যে ছিলেন সুনীতাই। রামদেবের শেখানো যোগ করে ওজন কমিয়েছিলেন তিনি। শারীরিক নানা উপকারও পেয়েছিলেন। এরপর থেকেই যোগগুরুর প্রতি কৃতজ্ঞ ছিলেন। সূত্রের খবর, সুনীতা তাঁর স্বামীকে দিয়ে এক প্রকার জোর করেই রামদবকে ঋণ পাইয়ে দিয়েছিলেন। এখন ব্রিটেনে পতঞ্জলি যোগপীঠ ট্রাস্টের ট্রাস্টি সুনীতা।

সুনীতার জন্ম মুম্বাইয়ে। তবে তিনি বড় হয়েছেন নেপালের কাঠমান্ডুতে। বর্তমানে তিনি গ্লাসগোর অন্যতম ধনী মহিলা। অন্যদিকে, সরওয়ানের জন্ম বিহারে। খুব কম বয়সে গ্লাসগো পাড়ি দেন তিনি। সুনীতার যখন ১৮ বছর বয়স, তখন বিয়ে হয় সরওয়ানের সঙ্গে। এরপর তিনিও পাড়ি দেন গ্লাসগো। সরওয়ান ছিলেন পেশায় ইঞ্জিনিয়ার।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...