Monday, April 6, 2026

সম্পর্কে সিলমোহর সোহম-সোলাঙ্কির! মুম্বইয়ের সিনেমা হলে কী করলেন যুগলে

Date:

Share post:

বিনোদন জগতে (Entertainment Industry) যা রটে তার কিছুটা তো সত্যি বটে। সোহম-সোলাঙ্কি (Soham -Solanki) কি এই প্রবাদকে সত্যি করার দিকে এগোচ্ছেন? মুম্বইয়ের সিনেমা হলে যুগলকে দেখে এমনটাই মনে করছে অনুরাগীদের একাংশ। মায়ানগরীতে বাংলা সিনেমা দেখলেন সোহম মজুমদার ও সোলাঙ্কি রায় (Soham Majumdar- Solanki Roy)। সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) পরিচালিত ‘অতি উত্তম’-এর স্পেশাল স্ক্রিনিং একটি হাজির ছিলেন মহানায়কের নায়িকা তনুজাও(Tanuja)। মৃত্যুর ৪২ বছর উত্তম কুমারকে পর্দায় দেখে উচ্ছ্বসিত ‘অ্যান্টনি ফিরিঙ্গি’র নায়িকা। সবকিছুকে ছাপিয়ে গেলেন সোহম-সোলাঙ্কি। সেলিব্রেটিদ্বয়ের ঘনিষ্ঠ মহল বলতে শুরু করেছে, টলিউডের (Tollywood Couple) চর্চিত কাপল এবার সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে বুঝি প্রস্তুত!

সোহম-সোলাঙ্কির সম্পর্ক নিয়ে চর্চা আজ নতুন নয়। মাঝে নায়কের জন্মদিনে অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় আদুরে পোস্ট দিয়েছিলেন। ছোট পর্দার ‘গাঁটছড়া’ ছেড়ে ‘শহরের উষ্ণতম দিনে’ বড়পর্দায় ধরা দিয়েছেন সোলাঙ্কি রায়। সোহমও ব্যস্ত একাধিক বলিউড প্রজেক্ট নিয়ে। ‘সিটাডেল’ ওয়েব সিরিজ়ের হিন্দি সংস্করণে বরুণ ধাওয়ান এবং সামান্থা রুথ প্রভুর সঙ্গে কাজ করেছেন তিনি। পাশাপাশি, অভিনেত্রী তাব্বুর সঙ্গে একটি হিন্দি ছবিতে কাজ করছেন সোহম। দুজনে কি সত্যিই চুটিয়ে প্রেম করছেন? গুঞ্জন বলছে উত্তরটা পজিটিভ। যদিও টলিপাড়ায় গুঞ্জন, আজ নতুন বেশ কয়েক বছর ধরে সম্পর্কে রয়েছেন তাঁরা। অবশ্য সেই বিষয়ে মুখ খোলেননি সোহম-সোলাঙ্কি কেউই। ভরা বৈশাখে সোহমের সঙ্গে সাগরপাড়ে ক’টা দিন ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী। তার ফাঁকেই ক্যামেরাবন্দি হলেন তাঁরা। শনিবার মায়ানগরীতে ছিল ‘অতি উত্তম’ ছবির বিশেষ স্ক্রিনিং। বর্ষীয়ান অভিনেত্রী তনুজা ও অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের জন্য এই ব্যবস্থা করেন পরিচালক। সেদিনই ক্যামেরার সামনে হাসিমুখে টলিউডের চর্চিত কাপল।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...