Friday, April 3, 2026

দুর্গাপুর এনআইটি-র ছাত্রের রহস্যমৃত্যু! বিক্ষোভের জেরে পদত্যাগ ডিরেক্টরের 

Date:

Share post:

পরীক্ষা মনের মতো হয়নি, আর তার জেরেই রহস্যমৃত্যু দুর্গাপুর এনআইটির (Durgapur NIIT)এক পড়ুয়ার। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। অনান্য পড়ুয়াদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের (University Authority) গাফিলতিতেই মৃত্যু হয়েছে ওই ছাত্রের। পুলিশ সূত্রে খবর, মৃত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার নাম অর্পণ ঘোষ (২২)। হুগলির ব্যান্ডেলের বাসিন্দা। রবিবার সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পরীক্ষা দিয়ে হোস্টেলে যায় অর্পণ, এরপরই বাবাকে ফোনে জানিয়েছিল, তাঁর পরীক্ষা ভালো হয়নি। তার ঠিক একঘণ্টা পরেই হোস্টেলের ঘর থেকে ওই ছাত্রকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
পড়ুয়াদের একাংশের দাবি, তাঁকে উদ্ধার করে প্রথমে প্রতিষ্ঠানের নিজস্ব চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে পড়ুয়ার আই কার্ড দেখতে চেয়ে চিকিৎসায় দেরি করা হয়। পরে তাঁকে নিয়ে যাওয়া হয় গান্ধী মোড়ের একটি বেসরকারি হাসপাতালে। সেখানে অর্পণকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ডাইরেক্টরের সম্পূর্ণ গাফিলতিতে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পড়ুয়ারা। এদিকে অবিলম্বে তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিবার এবং একাংশের পড়ুয়ারা।
এদিকে অর্পণের মৃত্যুর পরেই রবিবার সন্ধেয় দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির (এনআইটি)  ডিরেক্টর অরবিন্দ চৌবেকে ঘিরে বিক্ষোভ দেখান পড়ুয়াদের একাংশ। তখনই পদত্যাগ করেন ডিরেক্টর। পদত্যাগপত্রে তিনি জানিয়েছেন, দুর্গাপুর এনআইটি কর্তৃপক্ষের পক্ষ থেকে চিকিৎসায় গাফিলতিতে মৃত্যু হয়েছে ওই পড়ুয়ার। এনআইটি সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রের মৃত্যুতে তদন্ত কমিটি গঠন করা হবে।

Related articles

দিঘার ক্যাম্পে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোটের ডিউটিতে এসে দিঘায় (Digha) এক সিআরপিএফ জওয়ানের (CRPF jawan) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র...

কালিয়াচকের অশান্তির তদন্তে বাংলায় NIA-এর আইজি সোনিয়া

মালদহের কালিয়াচকের (Kaliachak) অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের (NIA Investigation) সিদ্ধান্তের পরেই বাংলায় এলেন আইজি সোনিয়া সিং (IG Sonia Singh)।...

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...