Monday, April 6, 2026

দ্বিতীয়বার কি বাবা হতে চলেছেন ধোনি? সাক্ষীর পোস্ট ঘিরে জল্পনা

Date:

Share post:

দ্বিতীয়বার কি বাবা হতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি? গতকাল ধোনির স্ত্রী সাক্ষী ধোনির পোস্ট ঘিরে এমনটাই প্রশ্ন জেগেছে নেটিজেনদের মধ্যে। কারণ সাক্ষী আর্জি জানিয়েছেন তাড়াতাড়ি ম্যাচ শেষ করতে, কারণ বাচ্চার জন্মানোর সময় হয়ে গিয়েছে। গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নেমেছিল চেন্নাই সুপার কিংস। সেই ম্যাচে জয় পায় চেন্নাই। সেই ম্যাচের একটি অংশ নিয়ে নিজের সোশ্যাল মিডিয়া সাক্ষী পোস্ট করে লেখেন দয়া করে এই ম্যাচটা তাড়াতাড়ি শেষ করো।

আসলে সাক্ষীর পোস্ট দেখে মনে করা হচ্ছে পিসি হতে চলেছেন ধোনি পত্নী। আর তাই মাঠে থাকতে আর মন চাইছে না তাঁর। খেলা শেষ হলে দ্রুত ফিরতে চাইছেন তিনি। সেই আবদারই সাক্ষী করেছেন ধোনিদের কাছে।সোশ্যাল মিডিয়ায় ম্যাচের একটি ছবি পোস্ট করে সাক্ষী লেখেন, “দয়া করে এই ম্যাচটা তাড়াতাড়ি শেষ করো। বাচ্চার জন্মানোর সময় চলে এল। হবু পিসির কাছ থেকে একটা ছোট্ট অনুরোধ।“ তবে পরিবারের কার সন্তানের জন্ম হতে চলেছে সে বিষয়ে কিছু জানা যায়নি।আসলে সাক্ষীর পোস্ট দেখে মনে করা হচ্ছে পিসি হতে চলেছেন ধোনি পত্নী। আর তাই মাঠে থাকতে আর মন চাইছে না তাঁর।

এদিকে গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৭৮ রানে জয় পায় চেন্নাই। চেন্নাইয়ের হয়ে দুরন্ত ইনিংস খেলেন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড। ৯৮ রান করেন তিনি।

আরও পড়ুন- আইএসএল ফাইনালে উঠে কী বললেন হাবাস?

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...