Friday, April 3, 2026

উত্তরের পরে নজরে দক্ষিণ: মে-র শুরু থেকেই লাগাতার প্রচারে মমতা-অভিষেক

Date:

Share post:

বাংলার মানুষকে নাজেহাল করে রাজ্যে ৭ দফায় লোকসভা নির্বাচন। প্রথম দুদফায় উত্তরের জেলা পেরিয়ে এবার দক্ষিণে ভোট শুরু হবে। আর সেই কারণেই এবার দক্ষিণবঙ্গে লাগাতার তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি দক্ষিণে টানা প্রচার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও (Abhishek Banerjee)।

তৃণমূল TMC সূত্রের খবর,
২ মে থেকে ৮ মে-মোট ১৫টি জনসভা ও রোড শো করবেন তৃণমূল সভানেত্রী। এবার দিনে তিনটে করেও সভা থাকছে মমতার। মহুয়া মৈত্রের সমর্থনে ২ মে কৃষ্ণনগর লোকসভার তেহট্ট থেকে প্রচার করবেন তিনি। বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, বীরভূম, বোলপুর, পুরুলিয়া, বিষ্ণুপুর, রানাঘাট, আরামবাগ, হুগলি- মোট ১০টি লোকসভা কেন্দ্রে ১৫টি সভা ও রোড শো করবেন তৃণমূল সুপ্রিমো।

৩ মে থেকে দক্ষিণে টানা প্রচার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। বোলপুর, আসানসোল, কৃষ্ণনগর, হুগলি, বীরভূম, বর্ধমান – পূর্ব লোকসভা কেন্দ্রের জন্য জনসভা করবেন অভিষেক। ৮-মে পর্যন্ত মোট ১০ টি লোকসভা কেন্দ্রে ৮ টি জনসভা রয়েছে তাঁর।




Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...