Friday, April 3, 2026

আইপিএলে এই তারকা ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত সেহবাগ

Date:

Share post:

চলতি আইপিএল-এ দুরন্ত ফর্মে রাজস্থান রয়্যালস। ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ফাস্ট বয় সঞ্জু স্যামসনের দল। দল লিগ টেবিলের শীর্ষেও থাকলেও চলতি আইপিএল-এ এখনও নিজেকে মেলে ধরতে পারেনি রবিচন্দ্রন অশ্বিন। ২০২৪ আইপিএল-এ ৮ ম্যাচে এখনও পর্যন্ত নিয়েছেন ২ উইকেট। আর অশ্বিনের এই পারফরম্যান্স নিয়েই সমালোচনা করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ। বললেন, এরকম পারফরম্যান্স করলে হয়তো পরের বছর ওকে নিলামে কেউ কিনতে চাইবে না।

এই নিয়ে এক সাক্ষাৎকারে সেহবাগ বলেন , “ কুলদীপ যাদব, চ্যাহালরা উইকেট পাচ্ছে। কিন্তু অশ্বিন ভাবছে অফ স্পিন করলে মার খাব, তাই শুধু ক্যারম বল করব। ও অফ স্পিন বা দুসরা করলে উইকেট পেত। যদি ওর পরিসংখ্যান ভালো না হয়, তাহলে হয়তো পরের বছর ওকে নিলামে কেউ কিনতে চাইবে না।“

চলতি আইপিএল-এ দুরন্ত ফর্মে রয়েছে রাজস্থান। সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়ালরা ব্যাটে দুরন্ত পারফরম্যান্স করছেন। অন্যদিকে যুজবেন্দ্র চ্যাহাল, ট্রেন্ট বোল্টদের বোলিং-এর আক্রমণ প্রশংসা করছে ক্রিকেটপ্রেমীদের। সেই তুলনায় কিছুটা অফ ফর্মে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।

আরও পড়ুন- আইপিএল-এ ইতিহাস মাহির, গড়লেন একাধিক রেকর্ড


Related articles

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...