Sunday, April 5, 2026

বাগনানের তৃণমূল বিধায়কের উপর হামলা, আক্রান্ত ১১ তৃণমূল কর্মী

Date:

Share post:

ভোটের আবহে তপ্ত বাগনান (Bagnan)। বাঁশ , রড, লাঠি নিয়ে তৃণমূল বিধায়ক অরুনাভ সেনের (Arunabha Sen) উপর হামলা। অভিযোগ সিপিআইএমের (CPIM)বিরুদ্ধে। বিধায়ককে বাঁচাতে গিয়ে গুরুতর জখম দেহরক্ষী, ভর্তি আইসিইউতে। প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত ১১ জন তৃণমূল কর্মী। প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার রাতে বাগনান থানার কলেজ মোড়ের কাছে এই ঘটনা ঘটে। তৃণমূল সূত্রে জানা যায় বাগনান থানার বাকসিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা সেরে বাগনান বিধায়ক অরুনাভ সেনের বাড়ির ঢিল ছোড়া দূরত্বে একটি চায়ের দোকানে দলের কয়েকজন সমর্থক আড্ডা দিচ্ছিলেন। অভিযোগ, সেই সময় বেশ কয়েকজন দুষ্কৃতী তৃণমূল সমর্থকদের উপরে চড়াও হয়। এলাকায় শান্তি বজায় রাখতে খবর পেয়েই বিধায়ক অরুনাভ সেন এবং তাঁর দেহরক্ষী রাজকুমার মাঝি ডিউটিরত অবস্থায় ঘটনাস্থল কলেজ মোড়ে উপস্থিত হলে দুষ্কৃতীরা বাঁশ, লাঠি নিয়ে বিধায়ককে মারতে শুরু করে। বাধা দিতে গেলে দুষ্কৃতীদের রডের আঘাতে দেহরক্ষীর মাথা ফেটে যায়, চোখেও আঘাত লাগে গুরুতর। বিধায়ক অরুণাভ সেনের দেহরক্ষী রাজকুমার মাঝিকে বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁর মাথায় তিনটি সেলাই দেন। পাশাপাশি স্ক্যান করানো হয় মাথার চোখেও মারাত্মক চোট পান তিনি। দেহরক্ষীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তিনিএকটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এই হামলা বলে দাবি করেছেন অরুনাভ সেন। তদন্তে নেমেছে বাগনান থানার পুলিশ (Bagnan Police)।

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...