Wednesday, March 25, 2026

প্রয়াত সারদা মঠের অধ্যক্ষা আনন্দপ্রাণা মাতাজি, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রীর

Date:

Share post:

প্রয়াত সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের (Sri Sarada Math and Ramakrishna Sarada Mission ) অধ্যক্ষা সন্ন্যাসিনী প্রব্রাজিকা আনন্দপ্রাণা মাতাজি (Pravrajika Anandaprana Mataji passes away)। মঙ্গলবার সকাল ৯টা ৫৪ মিনিট নাগাদ সারদা মঠেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৭ বছর। বিগত কয়েকদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। এদিন বিকেল সাড়ে ৪টে থেকে দক্ষিণেশ্বরের সারদা মাঠে (Sarada Math, Dakshineswar) ভক্তরা তাঁকে শেষ শ্রদ্ধা নিবেদন করতে পারবেন। আজ রাতেই শেষকৃত্য সম্পন্ন হবে। আনন্দপ্রাণা মাতাজির প্রয়াণে শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এক্স হ্যান্ডেলে পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi)।

প্রব্রাজিকা আনন্দপ্রাণা রামকৃষ্ণ সারদা মঠের (Ramakrishna Sarada Math) পঞ্চম সভাপতি ছিলেন। জন্ম কলকাতাতেই। ছোট থেকেই রামকৃষ্ণ মঠ মিশনের প্রতি ছিল গভীর অনুরাগ। বেলুড় মঠের সপ্তম সভাপতি স্বামী শঙ্করানন্দের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন। ১৯৫৭ সালে প্রব্রাজিকা আনন্দপ্রাণা বাগবাজার নিবেদিতা উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। পরবর্তীতে পুরোপুরি সারদা মঠের সঙ্গে যুক্ত হন। ২০২২ সালে সারদা মঠের চতুর্থ সভাপতি প্রব্রাজিকা ভক্তিপ্রাণার জীবনাবসানের পর, ২০২৩ সালের ১৪ জানুয়ারি ওই পদে বসেন আনন্দপ্রাণা মাতাজি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ ভক্তবৃন্দ।

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...