Monday, April 13, 2026

ফের বেলাগাম দিলীপ, ভোটের পর কাপড় খুলে নেওয়ার হুঁশিয়ারি বিজেপি প্রার্থীর!

Date:

Share post:

দিলীপ ঘোষ আছেন দিলীপ ঘোষেই! কুকথা, অকথায় তাঁর জুড়ি মেলা ভার! কমিশনের সতর্ক বার্তা হোক কিংবা দলের শোকজ, কোনও কিছুকেই তোয়াক্কা করেন না তিনি। ভাষায় ফের বেলাগম বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। এবার সরাসরি বিরোধীদের কাপড় খুলে নেওয়ার হুমকি দিলেন দিলীপ ঘোষ।

এই প্রবল গরম ও তীব্র দাবদাহের মাঝে দুর্গাপুরের বেনাচিতি বাজারে রীতিমতো লাউডস্পিকার ও বাজনা বাজিয়ে প্রচার করেন দিলীপ। অস্বস্তিতে এলাকার মানুষ। শব্দের দাপট এতটাই যে, কানে হাত দিয়ে সরে যেতে দেখা গেল অনেকেই। তৈরি হল ব্যাপক যানজটও। এসবে অবশ্য় ভ্রুক্ষেপ নেই দিলীপের। বরং, তৃণমূলকে তাঁর হুঁশিয়ারি, “আমরা বক্স বাজাচ্ছি তো ওদের বাপের কি! চলে যাক বাংলাদেশে। বাংলাদেশে পাঠাব এটা জেনে রাখুন। মহিলাদের ওপর অত্যাচার করেছে ওরা। রাক্ষুসী শক্তি যখন শেষ হয়ে যাচ্ছে, তখন উৎপাত বাড়ছে। চার তারিখের পর চৌরাস্তায় কাপড় খুলব ওদের”।

তবে এবার চুপ করে থাকেনি তৃণমূলও। দলের পশ্চিম বর্ধমান জেলার সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় পাল্টা দাবি, ”যেভাবে ডিজে বাজিয়ে বেনাচিতি বাজারে প্রচার করেছে বিজেপির প্রার্থী, তাতে অনেক দোকানদাররা আমার কাছে অভিযোগও জানিয়েছেন। তৃণমূল নেতৃত্ব প্রতিবাদ করবে। যিনি দাঁড়িয়েছেন বিজেপির প্রার্থী তিনি যদি অসভ্যতামি করেন তাহলে দুর্গাপুরের মানুষ জবাব দিতে জানে। এর জন্য কিন্তু তৃণমূল দায়ী থাকবে না”।




 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...