Saturday, April 4, 2026

মেয়েদের প্রিমিয়ার লিগের পিচ তৈরি করে ভারতীয় ক্রিকেটে ইতিহাস তৈরি করেছেন জেসিন্থা কল্যাণ

Date:

Share post:

মেয়েদের প্রিমিয়ার লিগের পিচ তৈরির দায়িত্বে রয়েছেন এক মহিলাই। আশ্চর্য শোনালেও এটাই সত্যি। এই গুরু দায়িত্ব সামলেছেন ভারতের প্রথম মহিলা কিউরেটর জসিন্থা কল্যাণ।

কর্নাটক ক্রিকেট সংস্থার রিসেপশনিস্ট হিসেবে শুরু করেছিলেন কর্ম জীবন। ক্রিকেট মাঠে পা রেখেছিলেন ঠিকই, কিন্তু ক্রিকেটের প্রতি শুরুতে
পিচ তৈরি করে ভারতীয় ক্রিকেটে ইতিহাস তৈরি করেছেন এই জসিন্থা কল্যাণ।

খুব একটা আগ্রহ ছিল না। ধীরে ধীরে পিচ, মাঠ সম্পর্কে তাঁর আগ্রহ বাড়তে শুরু করে। কিউরেটর হিসেবে বোর্ডের যে পরীক্ষা হয়, সেখানে বসেন এবং কৃতকার্যও হন। কেএসসিএ-তেই তাঁর পুরুষ সহকর্মীদের কাছ থেকেই শিখতে শুরু করেন পিচ তৈরির কলাকৌশল। ধীরে ধীরে নেমে পড়েন নিজেই। সেখান থেকেই আজ চিন্নাস্বামীর মুখ হয়ে উঠেছেন জসিন্থা।

মেয়েরা যে বাইশ গজ মাতালেন, সেই পিচ তৈরি করে ভারতীয় ক্রিকেটে ইতিহাস তৈরি করেছেন এই জসিন্থা কল্যাণ।মেয়েদের লিগ শুরুর ঠিক আগেই জসিন্থা বলেছেন, আমি খুব ভালো করে জানতাম, এই জগতে পুরুষরাই কাজ করে। সেখানে ঢুকে পড়লে আমাকে নিয়ে নানা মন্তব্য আসতে পারে, তাও জানতাম। সে সবে নজর দিইনি। বরং চেষ্টা করেছি ক্রিকেটের ক্ষেত্রে যাতে আমি কিছু অবদান রাখতে পারি। প্লেয়ারদের কথা মাথায় রেখে মাঠ ও পিচ তৈরির দিকেই ফোকাস করেছি।স্বামী কল্যাণ কুমার কিন্তু স্ত্রীর এই সাফল্য উচ্ছ্বসিত। ছেলে শরথ কল্যাণ মাকে এই ভূমিকায় দেখে গর্বিত।
জাসিন্থা কল্যাণ বলছেন, আমার স্বামী আমার দায়বদ্ধতা সম্পর্কে বরাবরই ওয়াকিবহাল। তবে আমি নিজেও জানতাম না, একদিন পিচ কিউরেটর হব। ভারতের মতো ক্রিকেট খেলিয়ে দেশের প্রথম মহিলা কিউরেটর হিসাবেএকটা মাইলস্টোন আমি ছুঁয়েছি। ইতিহাস তৈরি করেও নিজের কাজের প্রতি অবিচল এই মহিলা কিউরেটর।
জয় শাহ লিখেছেন, ভারতীয় ক্রিকেটের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। জেসিন্থা কল্যাণ আমাদের দেশের প্রথম মহিলা ক্রিকেট পিচ কিউরেটর হিসাবে পথপ্রদর্শক হয়ে উঠেছেন।

জেসিন্থার যুগান্তকারী কৃতিত্ব খেলাটির প্রতি তার প্রতিশ্রুতি এবং আবেগের প্রমাণ। মহিলা প্রিমিয়ার লিগের পিচ তত্ত্বাবধানে তার ভূমিকা খেলাধুলায় একটি গুরুত্বপূর্ণ দিক চিহ্নিত করে, ভারতে ক্রিকেটের ক্রমবর্ধমান ল্যান্ডস্কেপকে তুলে ধরে।




Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...