Monday, April 13, 2026

ভোটেও চিটিং! প্রথম দুদফায় ভোটের হার বৃদ্ধি নিয়ে তীব্র আক্রমণ মমতার

Date:

Share post:

প্রথম দুদফার ভোটের হারের আচমকা বৃদ্ধি নিয়ে নির্বাচন কমিশনকে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বুধবার দলীয় প্রার্থীদের সমর্থনে ফরাক্কা ও বড়ঞার সভা করেন তৃণমূল (TMC) সভানেত্রী। আর সেখান থেকেই ভোট নিয়ে বিজেপির বিরুদ্ধে কারচুপির অভিযোগ করেন মমতা।

লোকসভা নির্বাচনের প্রথম ও দ্বিতীয় দফা ভোটগ্রহণ হয়েছে। কোথায় কত শতাংশ ভোট পড়েছে, সেটা মঙ্গলবার জানিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। সেই পরিসংখ্যান নিয়েই প্রশ্ন তুলেছেন তৃণমূল (TMC) সুপ্রিমো। বলেন, “প্রথম দুদফা ভোটের পর কমিশনের তরফে কোথায়, কত ভোট পড়েছে তার পার্সেন্টেজ জানানো হয়েছিল। বিভিন্ন সংবাদপত্র কমিশনকে উদ্ধৃত করে তা প্রকাশও করেছে। গতকাল রাত সাড়ে ৯টায় জানতে পারলাম, প্রথম দু’দফায ৫.৭ শতাংশ ভোট ড্রপ আউট হয়েছে। যেখানে বিজেপির কম ভোট পোল হয়েছিল, হঠাৎ করে কমিশন নোটিশ জারি করে সেখানে ভোট বাড়িয়ে দিয়েছে।”

এরপরেই তীব্র কটাক্ষ করে মমতা বলেন, “ইলেকশনেও চিটিং! বিজেপির কমিশন না হয়ে নিরপেক্ষ হয়ে উঠুন। মানুষ সত্যিটা জানতে চায়।” তৃণমূল সভানেত্রী প্রশ্ন তোলেন, ইভিএম কারা তৈরি করেছে? চিপ কারা তৈরি করেছে? “কত ভোটার ছিল, কত মেশিন ছিল সেটা আমরা জানতে চাই।”

মমতার অভিযোগ, ১৯ লক্ষ মেশিন মিলছে না। বলেন, “লোকের ভোট পাল্টে নিজেদের মেশিন ঢুকিয়ে দিচ্ছে। এটা আমার সন্দেহ। মানুষের সন্দেহ দূর করুন। নিরপেক্ষ হয়ে কমিশনকে কাজ করতে হবে। আর সত্যিটা জানাতে হবে। প্রতারণা হচ্ছে কি না, জানাতে হবে। ভোটেও চিটিং!”

বিজেপি বিরোধী দলগুলির উদ্দেশ্যে তৃণমূল সুপ্রিমোর আবেদন, ইভিএমের হিসেব রাখুন। সেগুলি বিজেপি এখন কাজে লাগাচ্ছে। “আমি কমিশনের কাছ থেকে ইভিএমের সংখ্যা, ভোটারের সংখ্যা জানতে চাই। সব বিরোধী দলের এ বিষয়ে সতর্ক হওয়া উচিত এবং প্রশ্ন তোলা উচিত।”




Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...