Monday, April 13, 2026

এসএসসি নিয়োগে পার্থর জামিন মামলায় কড়া মন্তব্য ডিভিশন বেঞ্চের

Date:

Share post:

এসএসসি নিয়োগের জামিন মামলায় কড়া মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচী’র ডিভিশন বেঞ্চের। বৃহস্পতিবার অবস্থান জানাতে ফের সময় চাইলেন মুখ্যসচিব। এর আগে তাকে চারবার সময় দিয়েছিল আদালত। বৃহস্পতিবার আরও ৭ সপ্তাহ সময় চাইলেন রাজ্যের মুখ্যসচিব। এরপরেই ডিভিশন বেঞ্চ বলেছেন, পার্থ চট্টোপাধ্যায়ের প্রভাব বোঝা যাচ্ছে।

বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, এটা মোটেই ঠিক নয়। এটা এক ধরনের আদালত অবমাননা। এরপর আদালত কড়া ব্যবস্থা নিলে কিছু বলার থাকবে না। অবমাননার রুল জারি করবে আদালত। সুপ্রিম কোর্টেও যেতে পারে রাজ্য। এখানেই শেষ নয়, ডিভিশন বেঞ্চ বলে, মুখ্যসচিবকে নিজের দায়িত্ব পালন করতে হবে। এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য থাকলে জামিন মামলায় তার প্রভাব পড়বে। আদালত তাকে নিজের সিদ্ধান্ত জানাতে বলেছে, নিজের দ্বায়িত্ব পালন করতে বলেছে। এই মামলার বিচারপ্রক্রিয়ায় জরুরিভিত্তিতে শুরু করা প্রয়োজন রয়েছে। গণতন্ত্রে একজন উচ্চপদস্থ আধিকারিকের এই ধরনের পদক্ষেপ কাম্য নয়।
এরপরই পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতি বলেন, অভিযুক্তরা এতই প্রভাবশালী যে মুখ্যসচিব সময়ের পর সময় চেয়ে যাচ্ছেন। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত তদন্তকারী সংস্থাকেই নিতে হবে। আদালত জানিয়ে দেয়, শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি হবে। সেখানেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।




Related articles

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...