Monday, April 13, 2026

আগামী বছরের মাধ্যমিক নিয়ে বড় আপডেট মধ্যশিক্ষা পর্ষদের!

Date:

Share post:

চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Result) ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই আগামী বছরের সুচি ঘোষণা হয়ে গেল। বৃহস্পতিবার পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় (Ramanuj Gangopadhyay) সকাল নটায় সাংবাদিক বৈঠক করে ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করেন। পাশের হার বৃদ্ধি পেয়ে হয়েছে ৮৬.৩১ শতাংশ। প্রথম দশের মেধা তালিকায় ৫৭ জন স্থান পেয়েছেন। এর পাশাপাশি আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2025 Routine) কবে শুরু হবে তাও জানিয়ে দিল পর্ষদ। সাংবাদিক বৈঠকে বলা হয় ২০২৫ সালে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই মাধ্যমিক শুরু হবে।

চলতি বছরে ৯ লক্ষের বেশি পড়ুয়া মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন যাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন। এ বছরের পরীক্ষায় ৭টি কম্পালসরি বিষয় এবং ৪৭টি ঐচ্ছিক বিষয় ছিল। পর্ষদ সভাপতি জানান আগামী বছরের পরীক্ষার সম্পূর্ণ সূচি খুব দ্রুত ঘোষণা করা হবে। তবে নতুন বছরের দ্বিতীয় মাসের দ্বিতীয় সপ্তাহেই যে পরীক্ষার নেওয়ার পরিকল্পনা রয়েছে সেটা স্পষ্ট করেই জানিয়ে দিলেন তিনি। যেহেতু ফেব্রুয়ারি মাসে একাধিক ছুটি থাকে তাই সব দিক বিবেচনা করে রুটিন তৈরি করা হবে।

 

Related articles

ভিনরাজ্যের আইপিএসকে রাজ্য পুলিশের পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

ভোট ঘোষণার পর থেকে রাজ্য প্রশাসনিক স্তরে প্রায় প্রতিদিন রদবদল করে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)।...

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...