Monday, April 6, 2026

কোহলির স্ট্রাইক রেট নিয়ে এবার মুখ খুললেন রোহিত শর্মা এবং অজিত আগারকার, কী বললেন তারা?

Date:

Share post:

চলতি আইপিএল -এ দুরন্ত ফর্মে বিরাট কোহলি। ১০ ম্যাচে ৫০০ রান করে সর্বোচ্চ রানের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। তবে রান করলেও বিরাটের স্ট্রাইক রেট নিয়ে উঠছে প্রশ্ন। আইপিএলের ইতিহাসে সব থেকে মন্থর শতরান করেছেন বিরাট। আর এরপর থেকেই বিরাটের মন্থর স্ট্রাইক রেট নিয়ে সারা দেশে উঠছে প্রশ্ন। আর এবার এই নিয়ে মুখ খুললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং প্রধান নির্বাচক অজিত আগারকার। বিরাটের স্ট্রাইক রেট নিয়ে যে চিন্তায় ভারত অধিনায়ক, তা স্পষ্ট রোহিতের কথায়। তবে বিরাটের স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন ওঠা উচিত নয় বলে মনে করছেন আগারকার।

এই নিয়ে রোহিত বলেন, “ আমাদের মিডল ওভারে দ্রুত রান করা নিয়ে ভাবতে হবে। টপ অর্ডার ভাল রান করছে। খুব খারাপ করছে না তারা। সেখানে আমাদের বিকল্পও আছে। কিন্তু মিডল ওডারে আমাদের এমন কাউকে প্রয়োজন, যে নেমে বড় শট খেলতে পারবে। রানের গতি বৃদ্ধি করতে পারবে। কে বল করছে না ভেবে চালাতে পারবে। সেই কারণেই শিবম দুবেকে দলে নেওয়া হয়েছে ।”

এদিকে আগারকার বলেন, “ বিরাটের স্ট্রাইক রেট নিয়ে আমাদের কোনও আলোচনাই হয়নি। আইপিএলে দারুণ ফর্মে রয়েছে ও। বিরাটের স্ট্রাইক রেট নিয়ে চিন্তা করার কোনও কারণই নেই। “

আরও পড়ুন- কী কারণে টি-২০ দলে থেকে বাদ রিঙ্কু? মুখ খুললেন প্রধান নির্বাচক অজিত আগারকার

Related articles

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...