Saturday, April 4, 2026

জিএসটি আদায়ে শীর্ষে বাংলা, একমাসে রেকর্ড বৃদ্ধি

Date:

Share post:

একমাসের জিএসটি (GST) আদায়ে নতুন রেকর্ড বাংলার। গোটা দেশে সর্বাধিক পণ্য পরিষেবা কর আদায় করে রেকর্ড করল বাংলা। এমনকি ডবল ইঞ্জিন রাজ্যগুলিকেও এই কর আদায়ের বৃদ্ধির পরিমাণে ছুঁয়ে ফেলেছে এই রাজ্য। জিএসটি-র যাবতীয় নিয়ম ভেঙে রাজ্যগুলিকে তাদের প্রাপ্তি ফেরৎ না দিয়ে বেকায়দায় ফেলতে চেয়েছে কেন্দ্রের মোদি সরকার। তারপরেও রাজ্যে উন্নয়ন ও মানুষের ক্ষমতায়ন এতটাই ইতিবাচক যার প্রতিফলন জিএসটি আদায়ের ক্ষেত্রেও দেখা যাচ্ছে।

রাজ্যে অর্থ দফতর (Finance Ministry) সূত্রে জানা গিয়েছে এপ্রিল (April) মাসে রাজ্য থেকে জিএসটি (GST) আদায় হয়েছে ৭,২৯৩ কোটি টাকা। এক মাসের জিএসটি আদায়ের ক্ষেত্রে যা নতুন রেকর্ড। গত বছরের এপ্রিলে এই সংগ্রহ ছিল ৬,৪৪৭ টাকা। প্রশাসনিক মহলের ব্যাখ্যা, রাজ্য প্রকল্পগুলির হাত ধরে মানুষের হাতে যথেষ্ট নগদের জোগান নিশ্চিত হয়েছে, যা মানুষের ক্রয়ক্ষমতা অনেকটাই বাড়াতে সাহায্য করেছে। এই সমস্ত পদক্ষেপের ফলেই রাজ্যে জিএসটি আদায় বেড়েছে। এবছর গত বছরের তুলনায় ১৩ শতাংশ বেশি আদায় হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এপ্রিল মাসে গোটা দেশের জিএসটি আদায় সর্বকালের মধ্যে বেশি হয়েছে। ডবল ইঞ্জিন রাজ্য মধ্যপ্রদেশে (Madhya Pradesh) জিএসটি আদায় বেড়েছে ১১ শতাংশ। গুজরাত (Guajarat) ও মহারাষ্ট্রেও (Maharashtra) জিএসটি বেড়েছে ১৩ শতাংশ। গুজরাত ও মহারাষ্ট্রেও জিএসটি বেড়েছে ১৩ শতাংশ। গোটা দেশের বৃদ্ধির হারের সঙ্গে সামঞ্জস্য নেই ডবল ইঞ্জিন রাজ্যগুলির। অন্যান্য রাজ্যে যে বৃদ্ধি হয়েছে সেই তুলনায় এদের বৃদ্ধি আরও বেশি হওয়া উচিত ছিল বলে অর্থনীতিবিদদের দাবি। তবে এই রাজ্যগুলি ছাড়া কেরল ও কর্ণাটকে ৯ শতাংশ করে বেড়েছে। তামিলনাড়ু ও তেলেঙ্গানায় কর আদায় বেড়েছে যথাক্রমে মাত্র ৬ ও ১১ শতাংশ হারে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...