Saturday, April 4, 2026

ভারতের টি-২০ দল নিয়ে মুখ খুললেন মহারাজ, রিঙ্কুকে বাদ দেওয়ার প্রসঙ্গে কী বললেন তিনি?

Date:

Share post:

সদ্য ঘোষণা হয়েছে টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল। তবে দল ঘোষণা হওয়ার পর থেকেই আলোচনায় রিঙ্কু সিংকে দলে না নেওয়া। এই নিয়ে উঠছে প্রশ্ন। কেন রিঙ্কুকে দলে নেওয়া হয়নি তা নিয়ে গতকাল মুখ খুলেছিলেন প্রধান নির্বাচক অজিত আগারকার। আর এবার রিঙ্কুকে নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ।

এই নিয়ে এদিন এক অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “ আমার মনে হয় বাড়তি একজন স্পিনার দলে রাখতে চাওয়ার জন্যই হয়তো রিঙ্কুকে রাখা যায়নি। তাছাড়া রিঙ্কু তো সবে ক্রিকেটজীবন শুরু করেছে।”

ঘোষিত দল নিয়ে সমালোচনা হলেও, আসন্ন টি-২০ দল নিয়ে খুশি মহারাজ। তাঁর মতে, জাতীয় নির্বাচকেরা যথেষ্ট শক্তিশালী দল নির্বাচন করেছেন। এই নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘ভারতীয় দল যথেষ্ট শক্তিশালী। প্রতিযোগিতার সেরা দল। ভারত অবশ্যই বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার। যে ১৫ দলে আছে, তারা সকলেই দুর্দান্ত ক্রিকেটার। রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড় সঠিক একাদশ বেছে নিতে পারবে।“

এদিকে ঋশভ পন্থের কামব্যাক নিয়েও মুখ খোলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “ পন্থ দুর্দান্ত ক্রিকেটার। ওর অবশ্যই বিশ্বকাপের দলে থাকা উচিত।“

আরও পড়ুন- আগামিকাল যুবভারতীতে মুম্বইয়ের বিরুদ্ধে নামার কী বললেন বাগান কোচ হাবাস?

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...