Saturday, April 4, 2026

বিয়ের দুমাসের মাথায় ঐতিহাসিক দেশে মধুচন্দ্রিমায় অনুপম-প্রস্মিতা

Date:

Share post:

বিতর্ক আর জল্পনাকে ব্যাকফুটে ফেলে প্রেমের জয় হয়েছে। মার্চ মাসে চার হাত এক হয়েছে গায়ক অনুপম রায় ও গায়িকা প্রস্মিতা পালের (Anupam Roy & Prashmita Paul)। কিন্তু তারপর থেকে দুজনেই এত ব্যস্ত যে কোনও ভাবেই আর ‘We Time’ পাচ্ছেন না সেলিব্রেটি দম্পতি। অতএব অবসর মিলতেই হানিমুনে দুই সঙ্গীতশিল্পী। তবে চেনা জানা কোথাও নয় বরং মধ্য এশিয়ার একটি ঐতিহাসিক দেশ বেচে নিলেন তাঁরা। রংমিলান্তি করে পোশাক পরে সমাজমাধ্যমের পাতায় স্ত্রী প্রস্মিতার সঙ্গে তুরস্ক থেকে ছবি দিয়ে অনুপম লেখেন, ‘টারকিশ হলিডে।’

অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী পরমব্রত চট্টোপাধ্যায়কে বিয়ে করার পর থেকেই গায়ক -সুরকারকে নিয়ে চিন্তিত ছিলেন ফ্যানেরা। বিয়ের খবরে চমক ছিল কিন্তু ঘরোয়া ভাবেই রীতি মেনে সাতপাকে বাঁধা পড়েন যুগলে। তারপর অনুপম বাংলাদেশের ঢাকায় ছিলেন। প্রস্মিতার চাকরি স্টেজ শো সব কিছুই চলছিল সমানতালে। এবার নিজেদের মতো করে সময় কাটাতে চান তাঁরা। সমাজমাধ্যমের পোস্টে হলুদ টি-শার্ট ও জিন্‌স পরেছিলেন গায়ক। হলুদ স্কার্ট, কালো টপ আর চোখে রোদচশমায় ঝলমলে গায়িকা।

 

Related articles

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...