Saturday, April 4, 2026

কানাডায় শিখদের নিরাপত্তার প্রতিশ্রুতির পরেই নিজ্জর খুনে গ্রেফতার ভারতীয়রা

Date:

Share post:

খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনের মামলায় কানাডা পুলিশের হাতে গ্রেফতার ৩ ভারতীয় নাগরিক। ধৃতরা ‘হিট স্কোয়াডে’র সদস্য বলে দাবি। অভিযুক্তদের আদালতে তোলা হয়েছে। ধৃতরা হল করণ ব্রার (২২), কমলপ্রীত সিং (২২) ও করণপ্রীত সিং (২৮)। তাঁদের বিরুদ্ধে হত্যা-ষড়যন্ত্রের অভিযোগে মামলা দায়ের হয়েছে। ধৃতরা আলবের্তা শহরের বাসিন্দা। অস্থায়ী বাসিন্দা হিসেবেই সেখানে থাকতেন তাঁরা। ভারত সরকারের সঙ্গে ধৃতদের যোগ খতিয়ে দেখা হচ্ছে। কানাডার শিখ সম্প্রদায়কে নিরাপত্তা দেওয়ার ট্রুডোর প্রতিশ্রুতির পরেই ভারতীয় নাগরিক গ্রেফতারের ঘটনায় বাড়ছে দুই দেশের কূটনৈতিক পারদ।

২০২৩ সালের ১৮ জুন সুরে শহরে গুরুদ্বারের কাছে খুন হয় জঙ্গি সংগঠন ‘খালিস্তান টাইগার ফোর্সে’র প্রধান নিজ্জর। বেশিরভাগ দিনই ভ্যানকোভারের ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভে শামিল হতে দেখা যেত নিজ্জরকে। গোয়েন্দা সূত্রে খবর, ভারতকে রক্তাক্ত করতে আইএসআইয়ের সঙ্গেও যড়যন্ত্র করেছিল হরদীপ সিং নিজ্জর। নিজ্জরের খুনের পর শোরগোল পড়ে যায়।

সম্প্রতি কানাডার শিখদের সংগঠনের বৈশাখী অনুষ্ঠানে গিয়ে সব ধরনের আচার বিধি পালন করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সেই সঙ্গে কানাডার শিখ সম্প্রদায়কে সব ধরনের সাহায্য করারও প্রতিশ্রুতি দেন তিনি। তার এক সপ্তাহের মধ্যেই নিজ্জর খুন নিয়ে তৎপর কানাডা প্রশাসন। গ্রেফতার হল ভারতীয় নাগরিকরা।

Related articles

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...