Saturday, April 4, 2026

৭০০ বছরের কারাদণ্ড! ইচ্ছাকৃত ইনসুলিনের ওভারডোজ দেওয়ার শাস্তি

Date:

Share post:

ইনসুলিনের ওভারডোজ (overdose) হয়ে মৃত্যু অন্তত তিনজনের। তদন্ত করতে গিয়ে দেখা গেল ওভারডোজ ইচ্ছাকৃতভাবে করা হয়েছিল। সেই অপরাধের শাস্তি হিসাবে আমেরিকার বিচার ব্যবস্থায় ৩৮০ বছর থেকে ৭৬০ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। বিচার প্রক্রিয়ায় দাবি, তিনজনের মৃত্যুর পাশাপাশি আরও ১৯ জনকে এভাবে ইনসুলিনের (Insulin) ওভারডোজ দিয়েছিলেন অভিযুক্ত। সকলের জন্য শাস্তি প্রাপ্য অভিযুক্তর।

আমেরিকার পেনসিলভানিয়ার (Pennsylvania) একজন নার্স (nurse) ইচ্ছাকৃতভাবে মেরে ফেলতে চেয়েছিলেন কিছু মানুষকে। প্রায় ১৯ জনকে ইনসুলিনের মাত্রা অতিরিক্ত দিয়েছিলেন হিথার প্রেসডি (Heather Pressdee)। এমন অনেককে তিনি ইনসুলিন দিয়েছিলেন যাদের আদৌ ইনসুলিন প্রয়োজন হয় না। রাতের অন্ধকারে যখন হাসপাতালে কর্মীর সংখ্যা কম থাকত তখন তিনি ইঞ্জেকশন (injection) প্রয়োগ করতেন। কিন্তু বিচার ব্যবস্থার সামনে তাঁর এই কাজের উদ্দেশ্য সম্পর্কে কিছু বলতে পারেননি হিথারের আইনজীবী।

মৃত ও ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুদণ্ড দাবি করা হয়। যাঁর উপর ভরসা করে রোগীদের জীবন বাঁচানোর আশায় ছিলেন পরিবারের মানুষেরা, তিনি নিজেকে ঈশ্বরের জায়গায় বসিয়ে খুন করতে চেয়েছিলেন, বলে দাবি তাঁদের। রায় শোনানোর আগে নিজের অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা (pleaded guilty) করেন হিথার প্রেসডি। বিচার ব্যবস্থা তাঁর ফাঁসির সাজা না দিলেও প্রায় ১৯ জনকে ইচ্ছাকৃতভাবে খুন করার চেষ্টা করেছিলেন। এর শাস্তি হিসাবে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের (Life imprisonment) শাস্তি শোনানো হয়।

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...