Monday, April 13, 2026

ফের ‘বিরতি’ চান কিং খান! আবার কি অসুস্থ হয়ে পড়লেন?

Date:

Share post:

বলিউডের শেষ স্টার মানেই একটাই নাম শাহরুখ খান (Shahrukh Khan)। একবার অনুপম খেরকে (Anupam Kher)দেওয়া এক সাক্ষাৎকারে মজার ছলে নিজেই এই কথাটা বলেছিলেন দেশের রোম্যান্টিক আইকন। ৫৮ বছরে দাঁড়িয়ে আজও যে হারে পরিশ্রম করতে পারেন তিনি সেটা তরুণ প্রজন্মের কাছে যথেষ্ট শিক্ষণীয়। গত বছরেও ব্যাক টু ব্যাক তিনটে সুপারহিট সিনেমা (Pathan, Jawan & Dunky) উপহার দিয়েছেন তিনি। সেই শাহরুখ খান (SRK) এবার বিরতি চাইলেন! কেন? কিং খান কি ফের অসুস্থ হয়ে পড়লেন?

বলিউড বাদশা শুধু মহাতারকা নন তিনি নয়ের দশকের প্রেমের আবেগ, মিলেনিয়ামের আকর্ষণ। ২০২৪ সালেও ক্যারিশ্মা এতটুকু নষ্ট হয়নি। পিঠের সমস্যা নিয়ে মাঝের বেশ কিছু বছর যথেষ্ট ভুগেছেন। তার সঙ্গে একের পর এক ফ্লপ সিনেমার জেরে ভেঙ্গে পড়েছেন। কিন্তু হেরে যাননি। বাজিগরের মতো ফিরে এসেছেন। তবে এবার একটু থামকে চান কিং। সম্প্রতি শাহরুখ খান (Shahrukh Khan)এক সাক্ষাৎকারে বলেন, “গত বছর আমার পর পর তিন ছবি মুক্তি পেয়েছে। মানে বুঝতেই পারছেন, আমি একেবারে সময় পাইনি। তাই এবার একটু বিশ্রাম নিচ্ছি। আমি আমার টিমকে কথা দিয়েছি, যে এবার সব ম্যাচ আমি দেখব। তাই করতে পারছি। কারণ একটাই, আমার এখন কোনও শুটিং নেই। আমার কোনও তাড়া নেই। আগামী ছবির কাজ শুরু হবে জুলাই কিংবা অগাস্টে। তিনটি ছবি পর পর করে সামান্য ক্লান্ত হয়ে গিয়েছি। তাই একটু বিরতিতে আছি এখন।”

অর্থাৎ এই কথাতেই পরিস্কার যে শাহরুখ শারিরিকভাবেও সুস্থ আছেন এবং অভিনয়ও ছাড়ছেন না। শুধু নিজেকে আর পরিবারকে সময় দিতে ক্যামেরা থেকে দূরে থাকতে চান আগামী কয়েকমাস।

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...