Saturday, April 4, 2026

‘পুষ্পা ২’-তে শ্রীজাতর গান, সৌজন্যে ঊষা উত্থুপ- শ্রেয়া ঘোষাল!

Date:

Share post:

বাংলা গানের জগতে (Bengali musical industry) বিরাট এই ঘটনা। এবার ‘পুষ্পা ২’-তে (Pushpa 2) বাংলা ভাষায় লিখলেন শ্রীজাত। খুশিতে ডগমগ বাংলা সিনে ইন্ডাস্ট্রি। শ্রীজাত (Srijato)জানান, সুরকার দেবী শ্রী প্রসাদের দফতর থেকে যোগাযোগ করা হয় তাঁর সঙ্গে। বেশ কয়েকটি ভাষায় গানটি প্রকাশ করার কথা চলছিল তখন। প্রথমে ঊষা উত্থুপ এবং শ্রেয়া ঘোষালের (Usha Utthup & Shreya Ghosal)সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। সেখান থেকেই এই গানের জন্য বেছে নেওয়া হয় শ্রীজাতর কলম। অর্থাৎ ‘পুষ্পা পুষ্পা’ (Pushpa Pushpa song) বাংলা গানের বাঙালি গীতিকার গোটা কৃতিত্ব দিচ্ছেন দুই স্বনামধন্য গায়িকাকেই।

শ্রীজাত এই গান লিখেছেন গত এপ্রিলে। এর জন্য টানা তিনদিন চেন্নাইয়ে ছিলেন। সুরকার ইলাইয়ারাজা আর প্রযোজক কমল হাসান। সর্বভারতীয় স্তরে জনপ্রিয় ‘পুষ্পা পুষ্পা’। সাফল্য নিয়ে শ্রীজাত উচ্ছ্বাস প্রকাশ করেননি তবে দক্ষিণের সিনেমার গানের বাংলা ডাব ইমেজে আঘাত করবে কীনা এই প্রশ্নে তাঁর সটান জবাব, “আমি একই সঙ্গে ‘তারা ভরা আকাশের নীচে’ লিখেছি, আবার কেক-পেস্ট্রি বা চায়ের বিজ্ঞাপনও লিখেছি। শিল্পের প্রতি সৎ থাকলে সেই সংক্রান্ত যে কোনও চ্যালেঞ্জ নেওয়া যায়।”

 

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...