Monday, April 6, 2026

কাশ্মীরে বায়ুসেনার কনভয় জ.ঙ্গি হা.না, জ.খম ৫ জওয়ান

Date:

Share post:

পুলওয়ামার ছায়া এবার কাশ্মীরের পুঞ্চে। জম্মু-কাশ্মীরের পুঞ্চে ভয়াবহ হামলা। শনিবার বায়ুসেনার এক গাড়ি-সহ সেনার কনভয়ে হামলা চালাল জঙ্গিরা। এই ঘটনায় আহত হয়েছেন বায়ুসেনার ৫ জওয়ান। ইতিমধ্যেই গোটা এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তারক্ষীরা।

জানা গিয়েছে, শনিবার কাশ্মীরের পুঞ্চ উপত্যকায় সুরানকোটের উপর দিয়ে যাচ্ছিল বায়ুসেনার কনভয়। সূত্রের খবর, সেই সময়েই জঙ্গিরা আমচকা গুলি বর্ষণ শুরু করে বায়ুসেনার কনভয় লক্ষ্য করে। এই জঙ্গি হানায় বায়ুসেনার পাঁচ জওয়ান জখম হয়েছেন বলে খবর। তাঁদের মধ্যে একজন এয়ারম্যানের অবস্থা আশঙ্কাজনক। জখম পাঁচ জওয়ানকেই চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার পরই ভারতীয় সেনার তরফে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সন্ত্রাসীদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি।

আরও পড়ুন- প্রকাশ্যে রোড এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘প্রতিদ্বন্দ্বী’র ট্রেলার

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...