Thursday, April 2, 2026

 আজ আইএসএল ফাইনাল, মুম্বইয়ের বিরুদ্ধে কেম হতে পারে বাগানের প্রথম একাদশ ?

Date:

Share post:

আজ যুবভারতীতে ত্রিমুকুট জয়ের লক্ষ্যে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। শনিবার যুবভারতীতে আইএসএল ফাইনাল। ফাইনালে বাগানের সামনে মুম্বই সিটি এফসি। এই মুম্বইকে হারিয়ে লিগ-শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিলো মোহনবাগান। তবে সেই ম্যাচে ছিলো বাগান স্ট্রাইকার সাদিকু। সেই ম্যাচে গোল না করলেও ভরসা দিয়েছিলেন মোহনবাগানকে। ফাইনালে নেই তিনি । এক্ষেত্রে তবে কেমন হবে ফাইনালে বাগানের প্রথম একাদশ ? ওড়িশা ম্যাচের উইনকম্বিনেশন কি ভাঙবেন হাবাস , নাকি থাকবে ?

গতকাল হাবাসের অনুশীলনের ফর্মেশন দেখে মনে করা হচ্ছে, গোলে থাকবেন বিশাল কাইত। রক্ষণে হেক্টর ইউস্তা, শুভাশিস, আর আনোয়ার থাকছেন। এই তিন জন রক্ষণাত্মক ফুটবলারের সামনে দীপক টাংরির বা অভিষেক সূর্যবংশীকে খেলাতে পারেন হাবাস। মাঝমাঠে জনি কাউকো, অনিরুদ্ধ থাপা, মনবীর সিং, সাহাল অথবা লিস্টন কোলাসো। এদের সামনে পেত্রাতোস, ক্যামিন্স। আপাতত হাবাস ফাইনালে এই একাদশ নামাতে পারেন।

এদিকে ফাইনাল ম্যাচে নিজের সেরা পারফরম্যান্স দেওয়ার কথা জানালেন দিমিত্রি। তিনি বলেন, “ আমার কেরিয়ারে মোহনবাগান অন্যতম সেরা দল। এখানকার খেলার পরিবেশ দুর্দান্ত। এমন পরিবেশে নিজেদের সেরাটা দেব।“

এদিকে এই ম্যাচ নিয়ে ক্যামিন্স বলেন, “আমি খুবই উত্তেজিত ফাইনাল নিয়ে। এই দিনটার জন্য, এই মুহূর্তটার জন্যই তো সারা বছর ধরে এত পরিশ্রম করেছি। মরশুমটা দারুণ গিয়েছে আমাদের। ডুরান্ড জিতেছি, আইএসএল শিল্ড জিতেছি। এখন আমাদের সামনে ইতিহাস তৈরির সুযোগ। ত্রিমুকুট জেতার সুযোগ।”

আরও পড়ুন- পরের মরশুমেও মোহনবাগানের হটসিটে হাবাস? ISL ফাইনালে নামার আগে মুখ খুললেন বাগান কোচ

Related articles

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...

ব্যর্থ বিজেপির ট্রিপল ইঞ্জিন! ফালাকাটায় ‘টার্গেট’ বেঁধে দিলেন অভিষেক

ছাব্বিশের নির্বাচনে ফালাকাটা বিধানসভায় বিজেপি কচুকাটা হবে! বুধবার ফালাকাটার মিল রোড গ্রাউন্ডে দলীয় প্রার্থী সুভাষচন্দ্র রায়ের সমর্থনে আয়োজিত...

দ্বিতীয় প্রার্থী তালিকা কংগ্রেসের: শ্রীরামপুর থেকে লড়বেন খোদ প্রদেশ সভাপতি

বিধানসভা নির্বাচনে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি ঘটা করে নিজের প্রার্থী হওয়ার কথা জানিয়েছিলেন। জাতীয় কংগ্রেসের প্রথম...