Monday, April 13, 2026

আম-রাজ্যে আমের বুথ! ফজলিবাবুর আদলে মালদহে মডেল বুথ

Date:

Share post:

আমের জেলা মালদহ। আর সেই ফজলি আমের আদলে এবার মালদহে তৈরি হচ্ছে মডেল বুথ। এই মডেল বুথ তৈরি হয়েছে মালদহ বালো গার্লস হাইস্কুলে। তাই গোটা বুথ সেজে উঠছে থার্মোকল-সহ বিভিন্ন উপকরণ দিয়ে। আম আমগাছ-সহ ফজলিবাবুর মডেলের আদলে মালদহে হচ্ছে ভোটদান কেন্দ্র।

প্রবেশদ্বার থেকে শুরু করে ভোট গ্রহণ কক্ষ পর্যন্ত চারিদিকে শুধু আমের মডেল। এছাড়াও এই বুথে থাকছে সেলফি জোন। ভোটাররা এখানে ভোট দেওয়ার সময় এক অন্য অনুভূতি পাবেন। ভোটদানে আগ্রহ প্রকাশ ও মনোরঞ্জন দিতে এই ধরনের পরিকাঠামো তৈরি করা হচ্ছে আদর্শ বুথে। এছাড়াও এই আদর্শ বুথগুলিতে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা থাকছে ভোটারদের জন্য।

মালদহের দুটি লোকসভা আসনে মোট ৪টি আদর্শ বুথ তৈরি করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। বিভিন্নভাবে সাজানো গোছানো হয়েছে এই ভোটগ্রহণ কেন্দ্রগুলি। এছাড়াও দুটি লোকসভা কেন্দ্রে একাধিক মহিলা পরিচালিত বুথ রয়েছে। এই বুথ তৈরির দায়িত্ব পান ভৈরব চৌধুরী নামে এক শিল্পী। তিনি তার সহকারী শিল্পীদের নিয়ে থার্মোকল-সহ বিভিন্ন উপকরণ দিয়ে মালদহের ঐতিহ্য আম, আমগাছ ও ফজলিবাবুর মডেলে সাজিয়ে তুলছেন মডেল বুথ। যা ভোটগ্রহণের দিনে ভোটারদের নজর কাড়বে বলে মনে করছেন শিল্পী ভৈরব চৌধুরী।

আরও পড়ুন- মিলে গেল পূর্বাভাস! তাপপ্রবাহের ঝোড়ো ব্যাটিংয় শেষ, স্বস্তির বৃষ্টি রাজ্যজুড়ে

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...