Tuesday, March 31, 2026

ফুলবাগান KMC কোয়ার্টারে দিদির বাড়িতে এসে খু.ন ভাই ! এলাকায় ব্যাপক চা.ঞ্চল্য

Date:

Share post:

ফুলবাগান KMC কোয়ার্টারে এক যুবকের খুনকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নিহতের নাম নীতীশ রবি দাস (১৮)। জানা গিয়েছে, দিদির বাড়িতে এসেছিলেন নীতিশ, পানীয় জলের বোতল নিয়ে নেওয়াকে কেন্দ্র করেই বিবাদ এবং তার জেরেই খুনের ঘটনা! তদন্তে নেমে ফুলবাগান থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে খবর, নীতীশ রবি দাস ও আকাশ হরি নামে দুজনের মধ্যে বিবাদ। ছাদে ঘুমনোর সময়ে নীতীশের বুকে ধারালো ছুরির কোপ আকাশের। এনআরএস হাসপাতালে নিয়ে গেলে নীতীশকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আকাশ হরিকে গ্রেফতার করেছে ফুলবাগান থানার পুলিশ।

নিহত নীতীশ রাবি দাস বিহারের নওদা জেলার বাসিন্দা। মাত্র ৮ মাস আগে ফুলবাগান থানা এলাকার উপেন্দ্র চন্দ্র বন্দ্যোপাধ্যয় রোডের কেএমসি কোয়াটারে দিদির বাড়িতে এসেছিল নীতিশ। কাঁকুড়গাছি এলাকায় একটি কাজু কিসমিসের দোকানে কাজ করত সে। নীতীশের দিদি, গুড়িয়া রাবি দাস বলেন, কারওর সঙ্গে ওর কোনও শত্রুতা ছিল না। রবিবার রাতে ছাদে শুতে এসেছিল নীতীশ। সঙ্গে পানীয় জলের বোতল ছিল।

অভিযোগ, সেই পানীয় জলের বোতল নিয়ে নেয় আকাশ হারি নামে বছর ৩০-এর এক যুবক। নিজের জলের বোতল চাইতে গেলে কথা কাটাকাটি। এরপরই একটি ধারাল অস্ত্র দিয়ে নীতীশকে কোপায় বলে অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। নীতীশকে যে সময় মারা হয় বলে অভিযোগ, সেই সময় ছাদে আরও অনেকেই ছিল। কিন্তু কেউই নীতীশকে বাঁচাতে পারেনি।

এলাকার বাসিন্দারা জানান, এই ছাদের উপর সব সময়ই গাঁজা, মদের আসর বসে। মহিলাদের দেখেও কটূক্তি করা হয় বলে অভিযোগ। তাহলে কি গতকাল রাতেও মদ, গাঁজার আসর বসেছিল? শুধু কি পানীয় জলের বোতল নিয়ে নেওয়াকে কেন্দ্র করেই খুন হতে হল যুবককে? নাকি প্রতিবাদ করতে গিয়ে খুন হতে হল যুবককে? সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে ফুলবাগান থানার পুলিশ।

আরও পড়ুন- “টুম্পা সোনার” পর “চল ফোট”, ভোট প্রচারে রোদ্দুর রায় কালচার আমদানি সিপিএমের!

 

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...