Monday, April 13, 2026

শর্তসাপেক্ষে রাজ্যে করা যাবে রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠান, অনুমতি কমিশনের

Date:

Share post:

শর্তসাপেক্ষে রবীন্দ্রজয়ন্তী সংক্রান্ত সরকারি অনুষ্ঠানের আয়োজন করার অনুমোদন দিল নির্বাচন কমিশন। বাংলা দিবসের মতো ওই অনুষ্ঠানে কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব থাকতে পারবেন না বলে কমিশনের তরফে জানানো হয়েছে। মুখ্যসচিব-সহ সরকারি স্তরের আধিকারিকরা সরকারিভাবে রবীন্দ্রজয়ন্তী পালন করবেন। কিন্তু, কোনও রাজনৈতিক ব্যক্তির ছবি রবীন্দ্র জয়ন্তী সংক্রান্ত ব্যানার বা হোডিংয়ে ব্যবহার করা যাবে না। এবং কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব সরকারি অনুষ্ঠানে অংশ নেবেন না। নির্বাচনী আচরণবিধির কারণে এই সিদ্ধান্ত বলে কমিশনের তরফে জানানো হয়েছে। এর ফলে রাজনৈতিক ব্যক্তিত্বরা তো বটেই তো বটেই, নিয়মের গেরোয় সেদিন অনুষ্ঠানে থাকতে পারবেন না রাজ্য়ের কোনও মন্ত্রী, এমনকী স্বয়ং মুখ্য়মন্ত্রীও! থাকবেন শুধুমাত্র সরকারি আধিকারিকরা।

রবীন্দ্র জয়ন্তী পালন নিয়ে রবিবারই তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লাভপুরের সভা থেকে তিনি এই নিয়ে সরব হন। মুখ্যমন্ত্রী বলেন, আমরা কিছু করতে গেলেই গেলেই ইলেকশন কমিশনের পারমিশন চাই। রবীন্দ্রজয়ন্তীতে রবীন্দ্রনাথের গলায় মালা দিতে গেলেও নির্বাচন কমিশনের পারমিশন নিতে হবে। তিনি বলেন, ৮ তারিখ আমি কলকাতা ফিরে যাব। ওইদিন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মোৎসব। আমাদের নাকি কিছু করতে নেই। ইলেকশন চলছে। রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠান হবেই। রবীন্দ্রনাথকে ভুলে আমরা থাকতে পারব না। দরকার হলে আমি নিচে বসব। তাতে কিছু যায়-আসে না। কিন্তু রবীন্দ্র জন্মোৎসব বন্ধ হবে না, আমরা হতে দেব না। জানা গিয়েছে ৮ তারিখ বলাগড়ে কর্মসূচি শেষ করে কলকাতায় ফিরে জন্মদিনে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাবেন মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রীর তোপ দাগার পরেই সোমবার রবীন্দ্র জয়ন্তী পালনের অনুমোদন মিলেছে কমিশনের তরফে।

এদিকে কমিশনের অনুমোদন পাওয়ার পর তড়িঘড়ি রবীন্দ্র জয়ন্তী পালনের তোড়জোড় শুরু হয়েছে। ৮ মে রবীন্দ্র সদন লাগোয়া ক্যাথিড্রাল রোডে মূল অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। তবে বিতর্ক এড়াতে এবার সেখানেে থাকছে শুধুই সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজ্য তথ্য সংস্কৃতি দফতরের আয়োজিত ওই অনুষ্ঠানে অংশ নেবেন রাজ্যের প্রথিতযশা শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

এর আগে, ভোটের মুখে রাজ্যকে শর্তসাপেক্ষে ‘বাংলা দিবস’ পালনের অনুমতি দিয়েছিল নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশ ছিল, পয়লা বৈশাখ অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব থাকবেন শুধুমাত্র সরকারি আধিকারিকরাই। ব্যক্তিগতভাবে মন্ত্রীরা অনুষ্ঠানে হাজির থাকতে পারবেন, কিন্তু অংশগ্রহণ করতে পারবেন না। এমনকী, নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল বিজ্ঞাপনেও।

আরও পড়ুন- এবার থানায় ঢুকে পুলিশকে হুমকি! ফের বিতর্কে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...