Thursday, April 9, 2026

উচ্চ মাধ্যমিকের প্রথম দশে ৫৮ জন! ভাল ফল কলকাতার, শুভেচ্ছা শিক্ষামন্ত্রীর 

Date:

Share post:

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (HS Results) প্রথম দশ জনের মেধা তালিকায় ৩৫ জন ছাত্র এবং ২৩ জন ছাত্রীর নাম রয়েছে। বুধবার দুপুরে পর্ষদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য (Chiranjib Bhattacharya) জানান ১৫ টি জেলা থেকে ৫৮ জন পরীক্ষার্থী প্রথম দশে রয়েছেন। এই তালিকায় হুগলি থেকে ১৩ জন, বাঁকুড়া থেকে ৯ জন, দক্ষিন ৭ জন, কলকাতা থেকে ৫ জন, পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর থেকে ৪ জন, কোচবিহার এবং মালদহ থেকে ৩ জন রয়েছেন। পাশের হারে এগিয়ে ছেলেরা তবে মেয়েদের ফল ভাল হয়েছে। মাধ্যমিকে তুলনায় অনেক ভাল রেজাল্ট করেছে কলকাতা। শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সফল পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়ে জানিয়ে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু লেখেন, ‘‘আজ ৬৯ দিনের মাথায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৪-এর ফল প্রকাশিত হলো। পাশের হার ৯০%। সফল ছাত্রছাত্রীদের আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। তোমরা খুব কৃতী হও,ভালো মানুষ হও, বাংলা ও বাঙালির মুখ উজ্জ্বল করো এই কামনা রইল।’’

এবছর পাশের হার অনুযায়ী এগিয়ে পূর্ব মেদিনীপুর। ভাল ফল হয়েছে, উত্তরের জেলাগুলিতে। ফল ঘোষণা হলেও আজই মার্কশিট পাবেন না পরীক্ষার্থীরা। ১০ মে স্কুলগুলির হাতে মার্কশিট তুলে দেওয়া হবে। ওই দিনই স্কুল থেকে মার্কশিট পাবেন পরীক্ষার্থীরা। চলতি বছর উচ্চ মাধ্যমিক শুরু হয় ১৬ ফেব্রুয়ারি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয় ২৯ ফেব্রুয়ারি।

উচ্চমাধ্যমিকে পাশের হার অনুযায়ী জেলাভিত্তিক তালিকা 

  • পূর্ব মেদিনীপুর- ৯৫.৭৭ শতাংশ
  • দক্ষিণ ২৪ পরগনা- ৯২.৮৭ শতাংশ
  • পশ্চিম মেদিনীপুর- ৯২.৭৮ শতাংশ
  • কালিম্পং- ৯২.৫১ শতাংশ
  • কলকাতা- ৯২.১৩ শতাংশ
  • উত্তর ২৪ পরগনা- ৯২.০৫ শতাংশ
  • হুগলি- ৯১.০৬ শতাংশ

 

Related articles

IPL: ঘরের মাঠে উইকেটহীন শামি, চেনা দৃশ্য উধাও ইডেনের

লখনউয়ের বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮১ রান তুলল কেকেআর(KKR)। ঘরের মাঠে তৃতীয় ম্যাচ, সকাল থেকেই কলকাতার আকাশের...

ভোটের গোপনীয়তায় কোপ নয়, বুথে ১০০ শতাংশ ওয়েবকাস্টিং নিয়ে বড় ঘোষণা কমিশনের 

আসন্ন নির্বাচনে রাজ্যে ভয়মুক্ত ও অবাধ পরিবেশ সুনিশ্চিত করতে ‘জিরো টলারেন্স’ নীতি নিল নির্বাচন কমিশন। প্রতিটি বুথে স্বচ্ছতা...

পানিহাটিতে সৌজন্যের পাঠ মমতার, নিশানায় বিজেপি-সিপিএম ‘সেটিং’ 

পানিহাটির নির্বাচনী রণক্ষেত্রে লড়াইয়ের সুরটা বৃহস্পতিবার বদলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগরপাড়ার উষুমপুর বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষের...

ফেডারেশনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ডিরেক্টরস গিল্ডের, অনির্বাণদের কাজে ফেরার সম্ভাবনা কতটা 

নিষেধাজ্ঞা থেকে সহাবস্থান, সত্যিই কি টলিপাড়ায় অতীত হতে চলেছে বয়কট সংস্কৃতি (Ban Culture)? সিনেমা - সিরিজের কাজে ফিরতে...