Monday, February 23, 2026

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ডর্টমুন্ড

Date:

Share post:

প্যারিস সাঁ জা’র জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেললেন কিলিয়ান এমবাপ্পে ৷ ঘরের মাঠে ডর্টমুন্ডের বিরুদ্ধে 0-১ হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল পিএসজি ৷ সেমিফাইনালের দুই লেগ মিলিয়ে ২-0 গোলে জিতে ফাইনালে উঠেছে জার্মানির ফুটবল ক্লাব ডর্টমুন্ড ৷ আগামী ১ জুন লন্ডনে তাদের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ অথবা বায়ার্ন মিউনিখ ৷ বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে একমাত্র গোলটি করেন জার্মান মিডফিল্ডার ম্যাট হুমেলস ৷ জুলিয়ান ব্র্যান্ডের কর্নার কিক থেকে হেডারে ডান দিকের বার দিয়ে জালে বল জড়িয়ে দেন তিনি ৷ ম্যাচের দ্বিতীয়ার্ধে ৫০ মিনিটে সেই গোল পিএসজিকে ম্যাচে ঘুরে দাঁড়াতে দেয়নি ৷ ফরাসি ক্লাবের হয়ে শেষ মরশুম ছিল এটি এমবাপ্পের ৷

কিন্তু, শুরু থেকে শেষ পর্যন্ত কিলিয়ান এমবাপ্পেকে চেনা ছন্দে দেখা যায়নি ৷ তবে, সুযোগ যে তিনি পাননি তা নয় ৷ ওয়ান-টু-ওয়ানে ডর্টমুন্ডের গোলকিপার গ্রেগর কোবলে এমবাপ্পের নীচু-শট বাঁচিয়ে দেন ৷ ওয়ারেন জাইরে-এমেরি একটি সহজ সুযোগ মিস করেছেন ৷ ম্যাচের ৪৮ মিনিটের মাথায় খালি গোলে জালে বল জড়াতে ব্যর্থ হন তিনি ৷ আর তার খনিকের মধ্যে ম্যাট হুমেলস কর্নার কিক থেকে ভেসে আসা বল স্কোরে পরিণত করেন ৷ দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ তৈরি করেছিল প্যারিস সেরা ক্লাবটি ৷ কিন্তু, ২-0 এগ্রিগেডে এগিয়ে যাওয়ার পর রক্ষণে বাড়তি জোর দেয় বরুসিয়া ডর্টমুন্ট ৷ নিজেদের অর্ধে ভিড় বাড়িয়ে লং বলে খেলা শুরু করে ৷ এদিন ম্যাচ শেষে ‘লন্ডন ২৪’ লেখা টি-শার্ট পড়ে ডর্টমুন্ডের ফুটবলাররা সেলিব্রেশন শুরু করে ৷ আগামী ১ জুন লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনাল খেলতে নামবে বরুসিয়া ডর্টমুন্ড ৷ তাদের প্রতিপক্ষে থাকবে রিয়াল মাদ্রিদ অথবা বুন্দেশলিগায় ডর্টমুন্ডের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ ৷




 

spot_img

Related articles

বিধানসভায় মুকুল রায়ের মরদেহে শ্রদ্ধা জ্ঞাপন বিমান-অভিষেক-শোভনদেবদের, এলেন না শুভেন্দু

দল ছেড়েছেন। আবার দলে ফিরেছেন। শেষের দিকে একা হয়ে যান, দিন কাটে হাসপাতালের বেডে। তবে, তৃণমূল তাঁকে ভোলেনি।...

ট্রাম্পের আবাসনে ‘বন্দুক’ হাতে! সিক্রেট সার্ভিসের হাতে মৃত যুবক

আরও একবার হামলার মুখে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প! মার্কিন গোয়েন্দা সংস্থা সিক্রেট সার্ভিসের দেওয়া তথ্য অনুযায়ী এবার সোজা...

বিশ্বমঞ্চে সম্মানিত মনিপুরের কাহিনী: হলিউডকে পিছনে ফেলে ‘বাফটা’ জয় ‘বুং’-এর

হিংসা বিধ্বস্ত মনিপুর। গোটা বিশ্বমঞ্চে সেই হিংসা ও তার মধ্যে শান্তির আশা ফুটিয়ে তুলতে চেয়েছিলেন ওরা। তার সাফল্য...

হাসপাতালে কেমন আছেন শরদ পাওয়ার!

গুরুতর অসুস্থ হয়ে রবিবার সকালে পুনের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এনসিপি ( Nationalist Congress Party) প্রধান শরদ...