Thursday, April 9, 2026

উচ্চমাধ্যমিকে পাশের হার ৯০%: এগিয়ে মেয়েরা, পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর

Date:

Share post:

প্রকাশিত হলো চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এদিন দুপুর ১টা নাগাদ সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিক ভাবে ফল ঘোষণা করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। পরীক্ষা শেষের ৬৯ দিনের মাথায় প্রকাশিত হল রেজাল্ট।এবার পাশ করেছে ৬ লক্ষ ৭৯ হাজার ৭৮৪ জন। পাশের হার ৯০ শতাংশ। মেয়েদের পাশের হার বেশি। অসম্পূর্ণ ফল রয়েছে ৪ জনের। জেলা অনুযায়ী পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। ৯৫.৭৭ শতাংশ পাশের হার, তারপর দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, কালিম্পং, কলকাতা, তারপর উত্তর ২৪ পরগনা। প্রথম হয়েছেন আলিপুরদুয়ারের অভিক দাস। মেয়েদের মধ্যে প্রথম চন্দননগরের স্নেহা ঘোষ।

৪০ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কলা বিভাগে পাশের হার ৮৮.২ শতাংশ, বিজ্ঞান বিভাগে পাশের হার ৯৭.১৯ শতাংশ, বাণিজ্য বিভাগে পাশের হার ৯৬. ০৮ শতাংশ।৭০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ২২.৩৮ শতাংশ, ৮০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ৮.৪৭ শতাংশ। উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছেন আলিপুরদুয়ারের অভীক দাস, প্রাপ্ত নম্বর ৯৯.২ শতাংশ। আলিপুরদুয়ারে ম্যাক উইলিয়াম হাইস্কুলের ছাত্র তিনি। দ্বিতীয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র সৌম্যদীপ সাহা, প্রাপ্ত নম্বর ৪৯৫। । তৃতীয় মালদহের অভিষেক গুপ্ত। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ স্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৪। চতুর্থ প্রতীচী রায় তালুকদার। কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির ছাত্রী। যুগ্মভাবে চতুর্থ চন্দননগরের কৃ্ষ্ণভাবিনী স্কুলের স্নেহা ঘোষ। ৯৮.৬ শতাংশ। পঞ্চম কন্টাই হাইস্কুলের পড়ুয়া সায়ন্তন মাইতি। প্রাপ্ত নম্বর ৪৯২।

 

Related articles

শাহকে পদত্যাগ করতে বলুন: অনুপ্রবেশ ইস্যুতে মোদিকে মোক্ষম জবাব তৃণমূল সুপ্রিমোর

''বাংলা নাকি অনুপ্রবেশের কারখানা। তাহলে আপনাদের বিএসএফ কী করছিল? সে তো আপনাদের দায়িত্বে। সিআইএসএফ কী করছিল? কাস্টম্‌স, পাসপোর্ট,...

ভোটার তালিকায় নাম তুলতে ট্রাইব্যুনালের লাইনে দাঁড়িয়ে মৃত্যু বৃদ্ধের, সরব তৃণমূল

মহকুমাশাসকের দফতরের সামনে ট্রাইব্যুনালের (Tribunal queue death) লাইনে দাঁড়িয়ে মর্মান্তিক মৃত্যু বৃদ্ধের! বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালির বগুলা...

চিকিৎসক বলেছিলেন সময় ছয় মাস! কঠিন সময়ে স্মৃতিচারণা যুবির

জীবন যুদ্ধে প্রত্য়াবর্তনের নাম যুবরাজ সিং (Yuvraj Singh)। কর্কট রোগকে হারিয়ে ক্রিকেটের ২২ গজে ফেরার স্মৃতিচারণা করলেন যুবি।...

প্রয়োজনে ফের সঞ্জয়-সহ সন্দেহভাজনদের জেরা করা যাবে: আর জি কর মামলায় CBI-কে নয়া নির্দেশ হাই কোর্টের

আর জি কর মামলায় নয়া নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। প্রয়োজন মনে করলে CBI ফের...