Saturday, April 4, 2026

দুষ্কৃতী তাণ্ডবের জের! ভোটের ডিউটিতে গিয়ে মাথা ফাটল শিলিগুড়ির আইসি-র, জখম মহিলা ASI-ও   

Date:

Share post:

ভোটের (Loksabha Election) ডিউটিতে এসে দুষ্কৃতীদের তাণ্ডবে আক্রান্ত পুলিশ (Police)। সূত্রের খবর, মালদহে (Maldah) ভোটের ডিউটিতে এসে গুরুতর জখম শিলিগুড়ি মহিলা থানার (Siliguri Women Police Station) আইসি পার্থ ঘোষ। জখম হয়েছেন এক মহিলা সাব ইন্সপেক্টরও (ASI)। মঙ্গলবার সন্ধেয় মালদহের হবিবপুর ব্লকের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুর প্রাথমিক বিদ্যালয়ের ১২২ নম্বর বুথের ঘটনা। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে জানা যায় হবিবপুর ব্লকের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুর প্রাথমিক বিদ্যালয় ১২২ নম্বর বুথে ভোটকর্মীদের আটকে রাখা হয়েছে। এরপরই খবর পেয়ে কয়েকজন কর্মীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছন আক্রান্ত আইসি। তখনই পিছন থেকে পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর ছোঁড়ে দুষ্কৃতীরা। আর তাতেই মাথা ফাটে পুলিশ আধিকারিকদের। ইতিমধ্যে গোটা ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)।

 

তবে ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, ওই বুথে কেন্দ্রীয় বাহিনী থাকলেও এই ঘটনায় তাঁদের কোনও ভূমিকা চোখে পড়েনি। নীরব দর্শকের ভূমিকা পালনের অভিযোগ ওঠে বাহিনীর বিরুদ্ধে। তবে এদিন দুষ্কৃতীদের ছোঁড়া ইটের আঘাতে মাথা ফাটে আইসির এবং এক মহিলা পুলিশ কর্মীরও মাথায় ও হাতে চোট লেগেছে বলে খবর। এছাড়াও অল্প বিস্তর জখম হয়েছেন কয়েকজন পুলিশ কর্মী। এদিকে ঘটনার পরই বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে আসা হয় আক্রান্ত আইসি পার্থ ঘোষকে।

পুলিশ কর্তা জানান, মঙ্গলপুরা গ্রামে কমপক্ষে সাড়ে তেরশো ভোটার। অথচ বিকেল পর্যন্ত মাত্র ২টি ভোট পড়েছিল। পুলিশ গ্রামবাসীদের বুঝিয়ে আশ্বস্ত করলেও আচমকা একটি দুষ্কৃতী দল হামলা চালায়। এদিকে ছোড়া ইটের ঘায়ে পুলিশের কয়েকটি গাড়ির কাচও ভেঙে গিয়েছে বলে খবর।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...