Tuesday, April 7, 2026

কী ঘটেছিল রাজভবনে? জনসমক্ষে ঘটনার সিসিটিভির ফুটেজ দেখাবে রাজভবন

Date:

Share post:

রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন রাজভবনেরই এক মহিলা অস্থায়ী কর্মী। হেয়ার স্ট্রিট থানায় গিয়ে অভিযোগও জানান তিনি। এবার সেই অভিযোগের প্রেক্ষিতে রাজভবন সংশ্লিষ্ট ঘটনার ভিডিও ফুটেজ জনসমক্ষে আনার সিদ্ধান্ত নিয়েছে। তবে রাজভবনের জারি করা বিবৃতি অনুযায়ী, ‘‘পশ্চিমবঙ্গের যে কোনও নাগরিক ওই সিসিটিভি ফুটেজ দেখতে পারবেন। পারবেন না শুধু দুই পক্ষ— এক রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং দুই পুলিশ।’’

বুধবার রাজভবনের তরফে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সকাল ১১:০০ টায় ১০০ জন মানুষের সামনে ওই ভিডিও ফুটেজ প্রকাশ্যে আনা হবে। যাঁরা ওই সিসিটিভি ফুটেজ দেখতে চান, তাঁদের জন্য দুটি ইমেইল আইডি দিয়েছে রাজভবন। সেগুলি হল- adcrajbhavankolkata@gmail.com এবং governor-wb@nic.in। সেখানে পুরো পরিচয় জানাতে হবে। রাজভবনের তরফে একটি নম্বরও দেওয়া হয়েছে। সেটি হল- ০৩৩-২২০০১৬৪১। সেই নম্বরে ফোন করেও নাম নথিভুক্ত করাতে পারেন। প্রথম ১০০ জনকে রাজভবনের ভিতরে ওই ফুটেজ দেখার সুযোগ দেওয়া হবে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রাজভবনে দেখানো হবে ওই সিসিটিভি ফুটেজ। নোটিশে উল্লেখ করা হয়েছে, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য পুলিশের কোনও সদস্য ওই ফুটেজ দেখতে পারবেন না।

তবে কোন ফুটেজ, তা স্পষ্টভাবে উল্লেখ করা না হলেও রাজভবনের তরফে জানানো হয়েছে, যে ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে, তারই ফুটেজ সামনে আনা হবে। এই উদ্যোগের নামকরণ করা হয়েছে ‘সাচ কে সামনে’। যে কোনও সাধারণ নাগরিক ইমেইল মারফত রাজভবনের কাছে ওই ঘটনার ফুটেজ চাইতে পারবেন।

আরও পড়ুন- চিংড়ি-কাতলা-মৌরলা, প্রচারে বেরিয়ে ট্রেডমার্ক হাসিমুখে ব্যাগভর্তি বাজার করলেন রচনা

 

 

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...