Friday, April 3, 2026

শ্রীরামপুরের রাস্তায় মুখোমুখি কল্যাণ-দীপ্সিতা! তারপর যা হল…

Date:

Share post:

আগামী ২০ মে রাজ্যে পঞ্চম দফায় ভোট গ্রহণ হবে হুগলি (Hoogly) জেলার শ্রীরামপুর (Sreerampore) কেন্দ্রে। এই কেন্দ্রে এবারও তৃণমূলের প্রার্থী আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। টানা তিনবারের সাংসদ। অন্যদিকে, বাম প্রার্থী সিপিএমের ছাত্রনেত্রী দীপ্সিতা ধর (Dipshita Dhar)। জোরকদমে সব দলের প্রার্থীরাই দিনরাত এক করে দিচ্ছেন। তারই মাঝে প্রচারে বেরিয়ে মুখোমুখি কল্যাণ-দীপ্সিতা। খুব স্বাভাবিকভাবেই স্লোগান, পাল্টা স্লোগানে সাময়িক উত্তেজনা ছড়ায়।

তবে বাড়াবাড়ি হতে দেননি বর্ষীয়ান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একহাতে কর্মিদের সামলালেন, আবার রবীন্দ্র সঙ্গীতও গাইলেন। যদিও সিপিএম প্রার্থীকে কটাক্ষ করতে ছাড়েননি কল্যাণ। তৃণমূল প্রার্থী বলেন, “উনি মিস ইউনিভার্স নিজেকে সোফিয়া লরেন ভাবছেন।”

আজ, বুধবার শ্রীরামপুরে পেয়ারাপুর মুসলমান পাড়ায় প্রচারে যান তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখানেই বড় বেলু থেকে প্রচারে শুরু করেন সিপিআইএম প্রার্থী দীপ্সিতা ধর। তখনই মুখোমুখি হয় কল্যাণ-দীপ্সিতা। তখনই স্লোগান, পাল্টা স্লোগানে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি জটিল হওয়ার আগেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে রাস্তায় নেমে দলীয় কর্মীদের সরিয়ে দীপ্সিতাকে যাওয়ার জন্য রাস্তা করে দেন।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...