Wednesday, April 8, 2026

সাতদিন তাপমাত্রা থাকবে নিম্নমুখী, দুর্যোগের সতর্কবার্তা

Date:

Share post:

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এক সপ্তাহ সঙ্গে রাখতে হবে ছাতা, তবে রোদের জন্য নয়। আপাতত প্রবল গরম বা তাপপ্রবাহের সম্ভাবনা খারিজ করল আবহাওয়া দফতর। উপরন্তু আগামী সাতদিন তাপমাত্রায় হেরফের তেমন হবে না, এমনই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে বুধবারও রাজ্যের দক্ষিণ জেলাগুলিতে ঝড়বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

আজ, বুধবারের সন্ধ্যার পর থেকে আগামী প্রায় এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস অনেকটাই স্বস্তিদায়ক। “আগামী সাতদিন পশ্চিমবঙ্গে সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া চলবে। সর্বোচ্চ তাপমাত্রায় বড় পরিবর্তন নেই”, জানালেন সোমনাথ দত্ত, আঞ্চলিক অধিকর্তা, আলিপুর আবহাওয়া দফতর।

সেই সঙ্গে বুধবার ও বৃহস্পতিবারের আবহাওয়া নিয়ে অধিকর্তা জানান, দক্ষিণের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, ৩০ থেকে ৫০ কিমি পর্যন্ত গতিবেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয় আবহাওয়া দফতরের পক্ষ থেকে। বৃহস্পতিবারও একইভাবে বৃষ্টি ও ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...